১২ ডিসেম্বর, ২০২৪ ০৭:০৯ পিএম

ঢাকা মেডিকেল পরিচালকের সঙ্গে সন্ধানীর শুভেচ্ছা বিনিময়

ঢাকা মেডিকেল পরিচালকের সঙ্গে সন্ধানীর শুভেচ্ছা বিনিময়
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. আসাদুজ্জামানের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন ডিএমসি সন্ধানী ইউনিটের নেতাকর্মীরা।

আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে পরিচালকের কার্যালয়ের শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা।

এসময় ব্রিগেডিয়ার জেনারেল ডা. আসাদুজ্জামান সন্ধানীর উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। শুভেচ্ছা বিনিময়কালে ডিএমসি সন্ধানীর সভাপতি ইসতিয়াক উদ্দিন মোহাম্মদ তাসকিন, সাধারণ সম্পাদক দীপ্ত নূর কল্লোল, সহ-সাধারণ সম্পাদক মো: আসিফ হোসেন চৌধুরী অয়ন, যুগ্ম দপ্তর সম্পাদক মো. আইমান তালুকদার, যুগ্ম অর্থ সম্পাদক মো: মিনহাজ ফাহিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, জুলাই বিপ্লবের পর শিক্ষার্থী এবং শিক্ষকদের উদ্যোগে সন্ধানী ডিএমসি ইউনিট পুনর্গঠন হয়। এরপর থেকে সক্রিয়ভাবে বিভিন্ন সফল কর্মসূচি পালন করতে থাকে ডিএমসি সন্ধানী।

গত ৬ ডিসেম্বর মতিঝিলে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মাধ্যমে রোগীদের জন্য শতাধিক ব্যাগ রক্ত সংগ্রহ করে সন্ধানী ডিএমসি ইউনিট। বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসসমূহে রক্তদান কর্মসূচি, ব্লাড গ্রুপিং, ভ্যাকসিনেশনসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রমে ঢাকা মেডিকেলে অগ্রণী ভূমিকা রেখে চলেছে সন্ধানী ডিএমসি ইউনিট।

প্রসঙ্গত, ১৯৭৭ সালে সেবার আদর্শ নিয়ে ঢাকা মেডিকেল কলেজে প্রথম সন্ধানী প্রতিষ্ঠিত হয়। পরে কার্যক্রম বিস্তৃত হয় দেশজুড়ে। কাজের স্বীকৃতস্বরুপ একুশে পদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক ও সম্মাননা অর্জন করে সন্ধানী।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সন্ধানী
ম্যানেজিং কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ

রেজ্যুলেশনের অংশবিশেষে বিভ্রান্তি হয়ে আন্দোলন: শিক্ষামন্ত্রী

ম্যানেজিং কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ

রেজ্যুলেশনের অংশবিশেষে বিভ্রান্তি হয়ে আন্দোলন: শিক্ষামন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক