১৬ ডিসেম্বর, ২০২৪ ০২:০৫ পিএম

ঢামেক সন্ধানী-বাঁধনের স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে গ্রুপ নির্ণয় কর্মসূচি

ঢামেক সন্ধানী-বাঁধনের স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে গ্রুপ নির্ণয় কর্মসূচি
সন্ধানী ঢাকা মেডিকেল কলেজ এবং বাঁধনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

মেডিভয়েস রিপোর্ট: মহান বিজয় দিবস উপলক্ষে সন্ধানী ঢাকা মেডিকেল কলেজ এবং বাঁধনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আয়োজিত হয়েছে। আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টা থেকে এ কর্মসূচি শুরু হয়।

কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. আসাদুজ্জামান। উপস্থিত ছিলেন হাসপাতালের উপ পরিচালক আশরাফুল আলম, সহকারী পরিচালক সাবরিনা হক। 

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য ডা. আব্দুল আহাদের রক্তদানের মধ্য দিয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানের দিনব্যাপী এ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশন্স অব বাংলাদেশের (ইউমব) মুখপাত্র ডা. মোবারক হোসাইন, সন্ধানী ঢাকা মেডিকেল কলেজের সভাপতি ইসতিয়াক উদ্দিন মোহাম্মদ তাসকিন, সাধারণ সম্পাদক দীপ্ত নূর কল্লোল, কেন্দ্রীয় প্রতিনিধি আব্দুল্লাহ আল মারুফ, সহ-সভাপতি জারীন মুসরাত লাম-ইয়া।

আরও উপস্থিতছিলেন বাঁধন ঢাকা সিটি জোনের সাধারণ সম্পাদক মো. জুবায়ের হোসেন, তেজগাঁও কলেজ ইউনিটের সভাপতি মো. সোহেল রানা।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত