১২ ডিসেম্বর, ২০২৪ ০৬:৪২ পিএম

৪৭তম বিসিএসের আবেদন শুরু ২৯ ডিসেম্বর

৪৭তম বিসিএসের আবেদন শুরু ২৯ ডিসেম্বর
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ৪৭তম বিসিএসের স্থগিত হওয়া অনলাইন আবেদন ফের শুরুর কথা জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ২৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে ৩১ জানুয়ারি ২০২৫ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।

এর আগে এদিন সকালে ৪৭তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু সংক্রান্ত একটি সভা হয় কমিশনের। সভায় ৪৭তম বিসিএসের আবেদনের এ সিদ্ধান্ত গৃহীত হয়। গত ১০ ডিসেম্বর থেকে ৪৭তম বিসিএসের জন্য আবেদন শুরুর কথা থাকলেও তা অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করে পিএসসি। গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৭তম বিসিএসের আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ছিল ১০ ডিসেম্বর সকাল ১০টায়। আর শেষ সময় ছিল আগামী ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। কিন্তু আবেদন শুরুর আগের দিন স্থগিত করা হয় এ প্রক্রিয়া।

প্রসঙ্গত, ৪৭তম বিসিএসের মাধ্যমে ৩ হাজার ৪৮৭ জনকে ক্যাডার এবং ২০১ জনকে নন-ক্যাডার পদে নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি শূন্যপদ স্বাস্থ্য ক্যাডারে। এতে সহকারী সার্জন পদে ১ হাজার ৩৩১ এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০টি শূন্যপদে নিয়োগ দেয়া হবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : পিএসসি
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক