২৭ নভেম্বর, ২০২৫ ০২:৩৯ পিএম

৪৫তম বিসিএসের ফল প্রকাশ: পুলিশ ক্যাডারে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় চিকিৎসক

৪৫তম বিসিএসের ফল প্রকাশ: পুলিশ ক্যাডারে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় চিকিৎসক
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: ৪৫তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার (২৬ নভেম্বর) রাতে পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখা যায়, পুলিশ ক্যাডারে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন চিকিৎসকরা।

এর মধ্যে প্রথম হয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ডা. আল ফারাবী। দ্বিতীয় স্থান অর্জন করেছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী ডা. সাদিয়া মিতু। আর তৃতীয় হয়েছেন রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী ডা. হাদীদ হাসান হিমেল।

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৫তম বিসিএসের দুই হাজার ৩০৯টি পদের বিপরীতে এক হাজার ৮০৭ জনকে ক্যাডার পদে সুপারিশ করা হলো।

৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি ২০২২ সালের ৩০ নভেম্বর প্রকাশ করা হয়েছিল। ২০২৩ সালের ১৯ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুই লাখ ৬৮ হাজার ১১৯ জন প্রার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

ওই বছরের ৬ জুন প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ১২ হাজার ৭৮৯ জন লিখিত পরীক্ষায় বসেন গত বছরের ২৩ জানুয়ারি, যা শেষ হয় ৩১ জানুয়ারি। এতে ছয় হাজার ৫৫৮ জন প্রার্থী উত্তীর্ণ হন।

►বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

টিআই/

 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ৪৫তম বিসিএস
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক