৪৫তম বিসিএস: কেমন হওয়া চাই শেষ সময়ের প্রস্তুতি
৪৫তম বিসিএসের মাত্র ২০ দিন বাকি। বলার অপেক্ষা রাখে না, প্রিলিমিনারি পরীক্ষার আগের এই কয়টা দিন অনেক গুরুত্বপূর্ণ। এই দিনগুলোকে ‘গোল্ডেন মোমেন্ট’ বলা যেতে পারে। সারা বছর পড়াশোনা করে পরীক্ষা দেওয়ার আগে এই গুরুত্বপূর্ণ সময়কে ঠিকভাবে কাজে লাগাতে না পারলে অকৃতকার্য হওয়ার আশঙ্কা থেকে যায় ষোল আনা।
ভালো প্রস্তুতি থাকায় নিজেদের ব্যাপারে যারা অনেক আত্মবিশ্বাসী, তাদের জন্য আমার টিপসের প্রয়োজন নেই, কিন্তু যাদের পড়া শুরু হয় আমার মতো পরীক্ষার ঠিক কয়েক দিন আগে তাদের জন্য এই টিপস।
প্রথমেই বলে রাখা ভালো, যেসব বিষয় আপনার আগে পড়া ছিল না, কোনোভাবেই তা নতুন করে পড়ার প্রয়োজন নেই। নতুন করে, নতুন কোনো টপিকস পড়তে গিয়ে আগের পড়াগুলো কোনোভাবেই ভুলে যাওয়া যাবে না। আবার কোনো বিষয় আপনার যতই পড়া থাকুক, পরীক্ষার আগে রিভিশন না দিলে তা মূল্যহীন।
এখন আসা যাক মূল আলোচনায়। প্রথমেই আমাদেরকে পড়াগুলোকে ক্যাটাগরাইস করে ফেলতে হবে। এটি কীভাবে করবেন, তার কিছু ধারণা দিচ্ছি আমি। যেমন:
Category A: যে বিষয়গুলো বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসে এবং আপনারও আগে পড়া ছিল, সেগুলোকে সবচেয়ে গুরুত্ব দিবেন। পরীক্ষার আগে অন্তত একবার হলেও এসব টপিক রিভিশন দিতে হবে। প্রিলি পাস করার জন্য মূল ভিত্তি তৈরি করে দিবে এই টপিক্সগুলো।
Category B: বিসিএস প্রিলিতে মাঝেমাঝে আসে, কিন্তু কোন কারণে আপনার এই টপিকগুলো পড়া হয়নি। এমন টপিক্সের সংখ্যা যদি কম হয় যা কয়েক দিনের মাঝে একবার রিভিশন দিলেই আপনি আয়ত্ত করতে পারবেন, সে ক্ষেত্রে সুপারফিসিয়ালি এই টপিকগুলো পড়তে পারেন।
Category C: বিসিএস প্রিলিতে খুব বেশি আসে না, কিন্তু আপনি এই টপিকগুলো বেশ ভালো পারেন, যেমন: ম্যাথমেটিক্স, সাধারণ বিজ্ঞান ও আইসিটির ইত্যাদি। আপনার হাতে মোটামুটি সময় থাকলে এই টপিকগুলো রিভিশন দিতে পারেন।
Category D: বিসিএস প্রিলিতে কখনো আসেনি, আপনিও এর আগে কখনো এই টপিকগুলো পড়েননি, তবে আপনাদের কাছে থাকা গাইড বইয়ে এইগুলো আছে। অপেক্ষাকৃত কম সচেতন শিক্ষার্থীরা এই টপিকগুলো নিয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন। এসব শিক্ষার্থীর কমন বৈশিষ্ট্য হচ্ছে যেকোনো বইয়ের টপ টু বটম গলাধঃকরণ করা। সময়ের স্বল্পতার কারণে যখন তারা এই টপিকসগুলো পড়তে পারেন না, তখন খুবই চাপবোধ করেন।
যেহেতু আপনারা বুদ্ধিমান ও সাধারণ মানের শিক্ষার্থী তাই এই টপিকগুলো পরীক্ষার আগে পড়তে যাবেন না। পরীক্ষার আগে এমন চোরা ফাঁদে পা দিলে দুঃখজনকভাবে Catagory A, B, C এর সকল টপিক আপনার মাঝে মিলেমিশে একাকার হয়ে যাবে।
বিশেষ দ্রষ্টব্য: বিসিএস প্রিলিমিনারির কোনো গোপন সিলেবাস নেই। প্রিলিমিনারি পরীক্ষা বারবার আসা কমন টপিকগুলো বাজারে প্রচলিত বিভিন্ন গাইড বইয়ে সুন্দরভাবে দেওয়া আছে। এ ব্যাপারে প্রয়োজনে সিনিয়রদের সাহায্য নিতে পারেন। আপনার পূর্ববর্তী প্রস্তুতের সাথে সঙ্গতি রেখে পড়াগুলো ক্যাটাগরাইস করে নিতে হবে।
-
২৭ নভেম্বর, ২০২৫
-
২৪ নভেম্বর, ২০২৩
-
০৬ জুন, ২০২৩
-
২৯ মে, ২০২৩
-
১৯ মে, ২০২৩
-
১৯ মে, ২০২৩
-
২৮ এপ্রিল, ২০২৩
-
১৯ মার্চ, ২০২৩
-
০২ অগাস্ট, ২০২২