১৯ মে, ২০২৩ ১০:৩৫ এএম

৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা চলছে

৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা চলছে
ক্যাডার, নন-ক্যাডার হওয়ার লড়াই শুরু সাড়ে তিন লাখ তরুণের

মেডিভয়েস রিপোর্ট: ২ হাজার ৩০৯ জন ক্যাডার এবং‌ ১ হাজার ২২ নন-ক্যাডারে চাকরি পেতে আজ ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় বসছে ৩ লাখ ৪৬ হাজার ৯২২জন পরীক্ষার্থী।

দেশের ৮টি বিভাগীয় শহর ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে ২৩৫টি কেন্দ্রে সকাল ১০ টা থেকে এ পরীক্ষা শুরু হয়েছে, চলবে ১২টা পর্যন্ত। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসি জানিয়েছে, দুই ঘণ্টাব্যাপী এ পরীক্ষায় ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর ও প্রতিটি ভুল উত্তরের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে শূন্য দশমিক ৫০ নম্বর করে কাটা যাবে।

পরীক্ষায় শৃঙ্খলার জন্য এবার কঠোর অবস্থানে পিএসসি। সংস্থাটি বলছে, যদি কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে পাশের কারও সঙ্গে দেখাদেখি করার চেষ্টা করেন, তাহলে পরীক্ষা বাতিল করা হবে। এমনকি ঘাড় ঘোরালেই খাতা কেড়ে নেওয়া যাবে— মর্মে নির্দেশনাও রয়েছে পরীক্ষকদের প্রতি।

এছাড়াও আসন্ন বিসিএসের প্রিলিমিনারিতে দৈবচয়নের ভিত্তিতে আসন-বিন্যাস করেছে পিএসসি। হাজিরা তালিকায় প্রার্থীর নিবন্ধন নম্বর জোড়-বিজোড় সংখ্যায় ভাগ করে বসানো হয়েছে আসন। একইসঙ্গে বিসিএসের কেন্দ্র পরিচালনার জন্য পরীক্ষা কেন্দ্রের ভেতর ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষার্থে এবং কন্ট্রোল রুমের জন্য ১১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।

দায়িত্বে ১১১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষাকেন্দ্রের ভেতর ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষার্থে এবং কন্ট্রোল রুমের জন্য ১১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। গত বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ১৯ মে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪৫তম বিসিএস প্রিলিমিনারি (এমসিকিউ টাইপ) পরীক্ষা ঢাকায় ১০১টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালে কেন্দ্রের ভেতর ও বাইরের আইনশৃঙ্খলা রক্ষার্থে প্রতিটি কেন্দ্রের জন্য একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের কন্ট্রোল রুমে অতিরিক্ত ১০ জন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাকে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ-পূর্বক মোবাইল কোর্ট আইনের বিধান মোতাবেক তাঁদের নামের পাশে বর্ণিত আইনে, পরীক্ষাকেন্দ্রে/অধিক্ষেত্রে এবং সময়কালে ক্ষমতা অর্পণ করে নিয়োগ করা হল।

কেন্দ্রগুলোর জন্য নিয়োগ করা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের মঙ্গলবার (১৬ মে) বেলা ১১টায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ভবনে ব্রিফিং সেমিনারে উপস্থিত থাকতে হবে—জানিয়ে একই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পরীক্ষার দিন (১৯ মে) সকালে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে রিপোর্ট করতে হবে।

এএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : পিএসসি
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক