১৮ মে, ২০২৩ ০৮:৫২ পিএম

২৪ ঘণ্টায় হাসপাতালে আরও ২৯ ডেঙ্গু রোগী ভর্তি

২৪ ঘণ্টায় হাসপাতালে আরও ২৯ ডেঙ্গু রোগী ভর্তি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২৯ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন ২৯ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি রোগীর মধ্য ২২ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ও সাতজন ঢাকার বাইরে ভর্তি হয়েছেন।

বর্তমানে সারাদেশে ১২৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১০৫ জন ও ঢাকার বাইরে ২২ জন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১৮ মে পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ হাজার ৩৫৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮১৮ জন ও ঢাকার বাইরে ৫৪১ জন।

একই সময়ে সারাদেশে ছাড়প্রাপ্ত ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ২২০ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর ৭০৪ জন ও ঢাকার বাইরে ৫১৬ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১২ জনের মৃত্যু হয়েছে।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬২ হাজার ৩৮২ জন ও ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ২৮১ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক