০৮ নভেম্বর, ২০২৬ ০৮:৩১ পিএম

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ গেল আরও তিন জনের, হাসপাতালে ভর্তি ২৩৩৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ গেল আরও তিন জনের, হাসপাতালে ভর্তি ২৩৩৩
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রন্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৩৩ জন। আজ রোববার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের তথ্য মতে, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ১ হাজার ১২৪ জন, ময়মনসিংহ বিভাগে ৪০ জন, চট্টগ্রাম বিভাগে ২৭২ জন, খুলনা বিভাগে ৩৩২ জন, রাজশাহী বিভাগে ২১৩ জন, রংপুর বিভাগে সাত জন, বরিশাল বিভাগের ২৩২ জন এবং সিলেট বিভাগে ১৫ জন রয়েছে।

চলতি বছরের শুরু থেকে আজ পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৯০৬ জন। তাদের মধ্যে ১ লাখ ৪৩ হাজার ৩৮৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ৬ হাজার ৬৩ জন চিকিৎসাধীন। এছাড়া এই সময়ের মধ্যে মারা গেছেন ৪৬১ জন।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
তুরস্ক-চীন ১৫ বিলিয়ন ডলারের চুক্তি

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশ্বনেতাদের অঙ্গীকার

তুরস্ক-চীন ১৫ বিলিয়ন ডলারের চুক্তি

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশ্বনেতাদের অঙ্গীকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক