০৫ নভেম্বর, ২০২৬ ১২:৫২ পিএম
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক ডা. মোস্তফা কামাল
মেডিভয়েস রিপোর্ট: খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মোস্তফা কামালকে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
একই সঙ্গে হাসপাতালটির বর্তমান পরিচালক ডা. কাজী মো. আইনুল ইসলামকে স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের আগামী ৮ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।
জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এমআর/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
সড়ক নিরাপত্তা আইনের খসড়া
সড়ক দুর্ঘটনায় আহতকে হাসপাতালে নেওয়া উদ্ধারকারীর বিরুদ্ধে মামলা নয়
বিপিএইচসিডিএর উদ্বেগ প্রকাশ
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্যপরীক্ষায় বেসরকারি প্রতিনিধিত্ব উপেক্ষার অভিযোগ
এই বিভাগের সর্বাধিক পঠিত