১৯ নভেম্বর, ২০২৪ ০৮:০৪ পিএম

সন্ধানী শেবাচিম ইউনিটের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

সন্ধানী শেবাচিম ইউনিটের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
কেক কেটে অনুষ্ঠানের সূচনা করছেন শেবাচিম অধ্যক্ষ অধ্যাপক ডা. ফয়জুল বাশার ও অন্যান্যরা।

মেডিভয়েস রিপোর্ট: স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদানের অন্যতম পথিকৃৎ সংগঠন সন্ধানীর শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) ইউনিটের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) শেবাচিম ক্যাম্পাসে নানা আয়োজনে এই দিনটি উদযাপিত হয়।

অনুষ্ঠানে শেবাচিম অধ্যক্ষ অধ্যাপক ডা. ফয়জুল বাশার, উপাধ্যক্ষ ডা. রেফায়েতুল হায়দার, ফিজিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. অহিদা সুলতানাসহ সন্ধানী শেবাচিম ইউনিটের সাবেক ও বর্তমান উপদেষ্টামণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৯৭৭ সালের ৫ ফেব্রুয়ারি মূল কার্যক্রম শুরু করলেও সন্ধানী শের-ই বাংলা মেডিকেল কলেজ ইউনিট প্রতিষ্ঠিত হয় ১৯৮২ সালের ১৯ নভেম্বর। ৪২ বছর পেরিয়ে ৪৩-এ পদার্পণ করেছে সন্ধানী শেবাচিম ইউনিট। বর্তমানে সংগঠনটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মো.আবু জোবায়ের (বিডিএস-৮), সাধারণ সম্পাদক সাগর হোসেন (এসবি-৫০) এবং কেন্দ্রীয় প্রতিনিধি ও কেন্দ্রীয় সহ-সভাপতি সাদনান খান (এসবি -৫০)।

এনআই/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ
  এই বিভাগের সর্বাধিক পঠিত