১৯ নভেম্বর, ২০২৪ ০৬:৪০ পিএম

ডাক্তার পদবি সংক্রান্ত রিট: রায়ের তারিখ ঘোষণা রোববার

ডাক্তার পদবি সংক্রান্ত রিট: রায়ের তারিখ ঘোষণা রোববার
উচ্চ আদালত। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: নামের আগে ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত রিটের শুনানি পর্ব শেষ হয়েছে। আগামী রোববার (২৪ নভেম্বর) রায়ের তারিখ ঘোষণা করবেন উচ্চ আদালত। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের বেঞ্চ এই আদেশ দেন।

শুনানিতে ডিএমএফ ডিগ্রিধারী সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার’র (স্যাকমো) পক্ষে ছিলেন অ্যাডভোকেট শিশির মনির। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) পক্ষে ছিলেন ব্যারিস্টার এরশাদ।

চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠন ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশনস্ অব বাংলাদেশের (ইউমব) মুখপাত্র মোবারক হোসেন মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজকে দুপুর ২টা ১৫ মিনিট থেকে ৪টা পর্যন্ত রিটের শুনানি হয়েছে। এর মধ্য দিয়ে  শুনানি পর্ব শেষ। আদালত আগামী রোববার রায় প্রদানের তারিখ ঘোষণা করবেন।

প্রসঙ্গত, ২০১৩ সালে ডিএমএফ ডিগ্রিধারীদের কয়েকজন নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করার জন্য আদালতে রিট দায়ের করেন। এ আবেদনকে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইনের পরিপন্থী উল্লেখ করে চিকিৎসকরা বলেন, সংস্থাটির আইন অনুযায়ী, এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া অন্য কারও ডাক্তার পদবি ব্যবহার করার অধিকার কারও নেই।

এর আগে গত ৩ নভেম্বর এই রিটের ওপর শুনানির দিন ধার্য করে হাইকোর্ট। তবে সেদিন ৬৮তম বারের মতো পেছানো হয়।

চিকিৎসকদের অভিযোগ, ‘ডাক্তার না হয়েও নামের আগে ডাক্তার ব্যবহার করে চিকিৎসা প্রদানের মাধ্যমে জনগণকে প্রতারিত করা হচ্ছে। এতে অবাধে শক্তিশালী এন্টিবায়োটিকগুলো ব্যবহৃত হচ্ছে, এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স এ দেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য একটি বিশাল হুমকির কারণ হয়ে দাঁড়াচ্ছে, অবাধে স্টেরয়েড নামক ওষুধ ব্যবহার হচ্ছে, যা জনস্বাস্থ্যের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিচ্ছে, অনেক জটিল রোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এ রকম অসংখ্য অপচিকিৎসার শিকার হচ্ছে এই দেশের শের জনসাধারণ, যা স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার অন্যতম কারণ।’

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডাক্তার পদবি ব্যবহার নিয়ে রিট
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক