ডাক্তার পদবি ব্যবহার নিয়ে রিটের শুনানি ফের পেছালো, পরবর্তী শুনানি ৬ নভেম্বর
মেডিভয়েস রিপোর্ট: নামের আগে ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত রিটের শুনানি ৬৮তম বারের মতো পিছিয়েছেন হাইকোর্ট। আজ রোববার (৩ নভেম্বর) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের আদালত রিট শুনানির তারিখ পেছানোর নির্দেশ দেন।
এ সময় ৬ নভেম্বর পরবর্তী শুনানির তারিখ ধার্য করেন দেন আদালত। এর আগে ২০১৩ সালের ৩০ এপ্রিল এই রিটের প্রথম শুনানির তারিখ নির্ধারণ করা হয়। এই রিটটি আদালতে ৬৮ বার কজ লিস্টে আসার পরও শুনানি হয়নি।
ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত রিট নিষ্পত্তির দাবিতে গতকাল শনিবার (২ নভেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারসহ দেশের নানা স্থানে সমাবেশ করেছে চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সমন্বিত উদ্যোগ ইউনাইটেড মেডিকেল অর্গেনাইজেশন্স অব বাংলাদেশসহ (ইউমব) চিকিৎসকদের বিভিন্ন সংগঠন।
চিকিৎসকরা বলেন, ‘২০২৪ এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ যখন রাষ্ট্রের সকল সেক্টরকে নিয়মতান্ত্রিক আর সুশৃঙ্খল করার জন্য চেষ্টা করে যাচ্ছে, ঠিক এই সময়ে স্বাস্থ্য ব্যবস্থার চরম অব্যবস্থাপনার অন্যতম কারণ এই অচিকিৎসকদের চিকিৎসক হিসেবে চিকিৎসা দেওয়ার সুযোগ থাকা। তা কখনোই কাম্য নয়। আগামীকাল ৩ নভেম্বর (রোববার) এই রিটের ৬৮তম শুনানি ধার্য করা হয়েছে। অনতিবিলম্বে এই রিটের নিষ্পত্তিকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের নিকট উদাত্ত আহ্বান করা হচ্ছে। অন্যথায় এ দেশের সচেতন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও জনতা আদালত এবং সরকারের উপর আস্থা হারাবে।’
-
২৫ ফেব্রুয়ারী, ২০২৫
-
২২ ফেব্রুয়ারী, ২০২৫
-
১৯ ফেব্রুয়ারী, ২০২৫
-
১১ ফেব্রুয়ারী, ২০২৫
-
১৯ নভেম্বর, ২০২৪
-
১০ নভেম্বর, ২০২৪
-
১০ নভেম্বর, ২০২৪
-
০৫ নভেম্বর, ২০২৪
-
০৫ নভেম্বর, ২০২৪