০৩ নভেম্বর, ২০২৪ ০৩:১৬ পিএম

শপথ নিলেন চসিকের নতুন মেয়র ডা. শাহাদাত

শপথ নিলেন চসিকের নতুন মেয়র ডা. শাহাদাত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছেন ডা. শাহাদাত হোসেন। তাঁকে শপথ পড়িয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

রোববার (৩ নভেম্বর) সকালে সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়েছে।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও মুখপাত্র সালাহ উদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম ভৌগোলিকভাবে এমন একটি জায়গায় রয়েছে, যেখানে পাহাড়, সমুদ্র রয়েছে। বাংলাদেশের জিডিপি চতুর্থ যে খাতটি অবদান রাখতে পারে তা হলো পর্যটন। এই খাতকে ব্যবহার করে সার্কভুক্ত দেশগুলো এগিয়ে যাচ্ছে। কিন্তু মিথ্যা প্রচারণাসহ নানা কারণে এই খাতটিকে ঠিকমতো ব্যবহার করা যাচ্ছে না। এ সময় এই খাতসহ অন্যান্য বিষয়ে কাজ করার কথা জানান তিনি।

এদিকে, সিটি মেয়র হিসেবে ডা. শাহাদাতের মেয়াদ কত দিন হবে তা আইন মন্ত্রণালয়ের পরামর্শে নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ উপদেষ্টা। তিনি বলেন, বাতিল হওয়া বাকি ১১টি সিটির মেয়র হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রশাসন থেকে মেয়র নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া, চট্টগ্রাম সিটি করপোরেশনের অপসারিত কাউন্সিলরদের দায়িত্ব পালনে ১৭ সদস্যের কমিটি করা হয়েছে। এই কমিটি কাউন্সিলরদের দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত, ২০২১ সালের ২৭ জানুয়ারি চসিকের নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। বিপরীতে বিএনপির এই মেয়র প্রার্থী ৫২ হাজার ৪৮৯ ভোট পান। এরপর ওই বছরের ফেব্রুয়ারিতে ফলাফল বাতিল চেয়ে ডা. শাহাদাত হোসেন আদালতে মামলা করেন। এর তিনবছর পর গত ১ অক্টোবর বিএনপির এই মেয়র প্রার্থীকে জয়ী ঘোষণা করে রায় দেন আদালত। পরে ৮ অক্টোবর তাকে চসিকের মেয়র ঘোষণা করে বিজ্ঞপ্তি দেয় নির্বাচন কমিশন (ইসি)।

এসএএইচ/এমইউ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চট্টগ্রাম
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক