১০ জুলাই, ২০২৬ ০৯:২৬ পিএম

চট্টগ্রামে পানিবন্দি সাড়ে সাত লাখ মানুষ

চট্টগ্রামে পানিবন্দি সাড়ে সাত লাখ মানুষ
ছবি:সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত চট্টগ্রামের উপজেলাগুলোর পানি নামতে শুরু করলেও পানিবন্দি মানুষের সংখ্যা বাড়ছে। আজ শুক্রবার (১০ জুলাই) বিকেলে চট্টগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের তথ্যমতে, বন্যায় বিভিন্ন উপজেলার সাড়ে সাত লাখের বেশি মানুষ বন্যাকবলিত হয়ে পড়েছে।

গত রোববার (৫ জুলাই) থেকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ, বাঁশখালীর অনেক জায়গা প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা জানিয়েছিলেন, ‘প্রায় সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।’

জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় থেকে জানানো হয়, আজ শুক্রবার (১০ জুলাই) পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় ১৭৬টি ইউনিয়ন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এক লাখ ৮৮ হাজার ৬৪৮টি পরিবারের ৭ লাখ ৫৪ হাজার ৫৯০ জন লোক বন্যা আক্রান্ত হয়েছে। এ পরিস্থিতিতে মোট ১০ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে বলে ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় থেকে জানানো হয়েছে।

চট্টগ্রাম বিভিন্ন উজেলার মধ্যে সাতকানিয়া উপজেলা সবচেয়ে বেশি প্লাবিত হওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। এ উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রত্যেকটি গ্রাম প্লাবিত হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান।

আজ শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় ইউএনও মাহমুদুল জানান, সাতকানিয়া উপজেলার পৌরসভার পানি নামতে শুরু করেছে। তবে পৌরসভাসহ বিভিন্ন দিক থেকে পানি নামলেও সেগুলো অন্যদিকে গিয়ে পড়ছে। যার কারণে পরিস্থিতিটি অনেকটা জটিল।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ তথ্যমতে, আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় পর্যন্ত সাঙ্গু নদীর দোহাজারি অংশে পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যা বৃহস্পতিবার ছিল ১৪ সেন্টিমিটার। পৌরসভা ও রামপুর এলাকায় ডলু নদীর বাঁধ ভেঙে পানি প্রবেশ করায় এ পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

স্থানীয়রা জানান, সাতকানিয়ায় বুধবার বিকাল থেকে বিভিন্ন গ্রাম বিদ্যুৎহীন হয়ে পড়েছে। কিছু কিছু স্থানে বিদ্যুৎ এলেও অনেক স্থানে নেই। সবমিলিয়ে বিদ্যুৎ আসা যাওয়ার মধ্যে রয়েছে। পাশাপশি ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না।

গত রোববার (৫ জুলাই) থেকে শুরু হয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে চট্টগ্রামে। এ সময়ে এক হাজার ৮০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসন থেকে  জানানো হয়।

শুক্রবার বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের খবর শোনা গেলেও শহরে তেমন হয়নি। দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় চট্টগ্রাম জেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারির ছুটি বাতিল করা হয়েছে।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক