৩০ জুলাই, ২০২৬ ১১:১৮ এএম

চট্টগ্রামে চিকিৎসকদের অংশগ্রহণে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

চট্টগ্রামে চিকিৎসকদের অংশগ্রহণে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রামে চিকিৎসকদের অংশগ্রহণে ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (২২ জুলাই) উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্ট শুরু হয়। টুর্নামেন্টের আয়োজন করে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ), চট্টগ্রাম শাখা।

এবারের টুর্নামেন্টে মিরর ওয়ারিয়র্স, ন্যাশনাল হসপিটাল, পার্কভিউ হসপিটাল, মেট্রোপলিটন হসপিটাল, ইন্টারন্যাশনাল মেডিকেল, ইউএসটিসি, সাউদার্ন মেডিকেল, চমেক ডেন্টাল ইউনিট, চমেক ইন্টার্ন ইউনিট, চমেক অর্থোপেডিক্স বিভাগ, চমেক নিউরোসার্জারি বিভাগসহ মোট ১৬টি দলের প্রায় ১৫০ জন চিকিৎসক অংশগ্রহণ করেন।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচ শেষে চ্যাম্পিয়ন হয় ন্যাশনাল হসপিটাল এবং রানার্সআপ ইউএসটিসি মেডিকেল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর এনডিএফ সভাপতি ডা. এটিএম রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফ সিনিয়র সদস্য ডা. মো. ইউসুফ, চট্টগ্রাম মেডিকেল এনডিএফ সভাপতি ও বিশিষ্ট অর্থোপেডিক্স সার্জন ডা. মাহমুদুর রহমান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে চিকিৎসকদের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, পারস্পরিক সম্প্রীতি ও নিয়মিত শরীরচর্চার গুরুত্ব তুলে ধরেন বলেন, ‘এ ধরনের আয়োজন চিকিৎসকদের পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করার পাশাপাশি সুস্থ ও কর্মক্ষম জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনডিএফ সিনিয়র সদস্য ডা. আহমদ রহিম, ডা. কামরুল আজাদসহ চট্টগ্রামের চিকিৎসকরা। টুর্নামেন্টের কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন ডা. মুবিনুল ইসলাম।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত