২৫ ফেব্রুয়ারী, ২০২৫ ০৫:০২ পিএম

ডাক্তার পদবি সংক্রান্ত রিটের রায় ১২ মার্চ

ডাক্তার পদবি সংক্রান্ত রিটের রায় ১২ মার্চ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত রিটের রায়ের তারিখ ঘোষণা করেছেন আদালত। আগামী ১২ মার্চ এ রিটের রায় ঘোষণা করা হবে। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের বেঞ্চ এই আদেশ দেন।

বিকেলে চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠন ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশনস্ অব বাংলাদেশের (ইউমব) চিফ কো-অর্ডিনেটর ডা. মোবারক হোসেন মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত ২৭৩০/২০১৩ একং ডাক্তার পদবি সংক্রান্ত ‘বিএমডিসি অ্যাক্ট ২০১০ এর ধারা ২৯’কে চ্যালেঞ্জ করে ১৩০৪৬/২০২৪—এই দুটি রিটের শুনানি হয়েছে। এর মধ্যে ২০১৩ সালের রিটটির ৯১তম শুনানি ছিল আজ। আদালত উভয় রিটের রায় ঘোষণার জন্য আগামী ১২ মার্চ দিন ধার্য করেছেন।

রায়ের তারিখ ঘোষণাকে স্বাগত জানিয়ে ডা. মোবারক হোসেন বলেন, ‘তবে সোমবার (২৪ ফেব্রুয়ারি) শুরু হওয়া আমাদের কর্মবিরতি ও ক্লাস বর্জন অব্যাহত থাকবে। একই সাথে, যেহেতু ম্যাটস (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) শিক্ষার্থীরা চাপের মুখে তাদের কোর্স ডিউরেশন বাড়িয়েছে, এসব প্রত্যাহারের দাবিতে আগামীকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরে অবস্থান কর্মসূচি পালন করবো। যদি তাদের কোর্স কারিকুলাম পরিবর্তন না করে তাহলে কর্মসূচি বাড়ানো হবে।’

এর আগে, আজ মঙ্গলবার ইন্টার্নদের কর্মবিরতি ও শিক্ষার্থীদের ক্লাস বর্জনের মধ্যেই আদালত অভিমুখে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে ইউমব।

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের বেঞ্চ এক আদেশে ২৫ ফেব্রুয়ারি উভয় রিটের সর্বশেষ শুনানির দিন ধার্য করেন। একই সাথে আজ রায়ের তারিখ ঘোষণা করা হবে বলেও ওই দিন মন্তব্য করেন আদালত।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডাক্তার পদবি ব্যবহার নিয়ে রিট
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক