২৫ ফেব্রুয়ারী, ২০২৫ ০৬:২৮ পিএম

রমজানে বিসিপিএস চলবে নতুন সময়সূচিতে

রমজানে বিসিপিএস চলবে নতুন সময়সূচিতে
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষে নতুন একাডেমিক সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস)। ১ রমজান থেকে এই সময়সূচি কার্যকর হবে।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিসিপিএসের সচিব অধ্যাপক আবুল বাশার মো. জামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ১৪৪৬ হিজরি (২০২৫ খ্রি.) সনের পবিত্র মাহে রমজানের জন্য নতুন এ সময়সূচি তৈরি করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, রমজান মাসে রবিবার থেকে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাশ সকাল নয়টা থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত চলবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। এ ছাড়া দুপুর দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহর নামাজের বিরতি থাকবে।

►বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

এমআই/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান এন্ড সার্জনস (বিসিপিএস)
  এই বিভাগের সর্বাধিক পঠিত