০৫ নভেম্বর, ২০২৪ ০১:৫৩ পিএম

ডাক্তার পদবি ব্যবহার নিয়ে রিটের শুনানি চলছে

ডাক্তার পদবি ব্যবহার নিয়ে রিটের শুনানি চলছে
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: নামের আগে ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত রিটের ওপর শুনানি শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৫ নভেম্বর) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের আদালত রিট শুনানি শুরু হয়।

শুনানিতে রাষ্ট্রপক্ষে রয়েছেন ব্যারিস্টার এরশাদ। স্বাস্থ্য সহকারীদের পক্ষে রয়েছেন অ্যাডভোকেট শিশির মনির।

২০১৩ সালে ডিএমএফ ডিগ্রিধারী সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসারদের (স্যাকমো) কয়েকজন নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করার জন্য আদালতে রিট দায়ের করেন।

এ আবেদনকে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইনের পরিপন্থী উল্লেখ করে চিকিৎসকরা বলেন, সংস্থাটির আইন অনুযায়ী, এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া অন্য কারও ডাক্তার পদবি ব্যবহার করার অধিকার কারও নেই।

এর আগে গত ৩ নভেম্বর এই রিটের ওপর শুনানির দিন ধার্য করে হাইকোর্ট। তবে সেদিন ৬৮তম বারের মতো পেছানো হয়।

চিকিৎসকদের অভিযোগ, ‘ডাক্তার না হয়েও নামের আগে ডাক্তার ব্যবহার করে চিকিৎসা প্রদানের মাধ্যমে জনগণকে প্রতারিত করা হচ্ছে। এতে অবাধে শক্তিশালী এন্টিবায়োটিকগুলো ব্যবহৃত হচ্ছে, এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স এ দেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য একটি বিশাল হুমকির কারণ হয়ে দাঁড়াচ্ছে, অবাধে স্টেরয়েড নামক ওষুধ ব্যবহার হচ্ছে, যা জনস্বাস্থ্যের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিচ্ছে, অনেক জটিল রোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এ রকম অসংখ্য অপচিকিৎসার শিকার হচ্ছে এই দেশের শের জনসাধারণ, যা স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার অন্যতম কারণ।’

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডাক্তার পদবি ব্যবহার নিয়ে রিট
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক