সন্ধানী এসএইচএসএমসির নেতৃত্বে মোর্শেদ-জিহাদ
মেডিভয়েস রিপোর্ট: সন্ধানীর ৪৩তম কেন্দ্রীয় বার্ষিক সম্মেলনে সন্ধানী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ (এসএইচএসএমসি) ইউনিটের ২০২৪-২৫ সেশনের প্রস্তাবিত কমিটি পাস হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এসএইচ-১৬ ব্যাচের মো. শাহ সাঈদ মোর্শেদ ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এসএইচডি-১০ ব্যাচের মো. জিহাদ হোসেন। কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন মো. সাদিকুর রহমান ইফাত।
শুক্রবার (১৪ মার্চ) সন্ধানী কেন্দ্রীয় পরিষদের বার্ষিক সম্মেলনে এসএইচএসএমসি সন্ধানীর ২০২৩-২৪ সেশনের সভাপতি প্রসেনজিৎ সাহা ও সাধারণ সম্পাদক সাদিকুর রহমান ইফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিটিতে আরো যারা নির্বাচিত হয়েছেন, সহ-সভাপতি পদে মুহাম্মদ মুহসীন, সহ সাধারণ সম্পাদক পদে জিহাদুল হক তাঈব, সাংগঠনিক সম্পাদক পদে আব্দুর রহিম, অর্থ সম্পাদক পদে গোলাম আযম, যুগ্ম অর্থ সম্পাদক পদে মো. আরহাম মুশফিক ও অমৃত সরকার অপূর্ব, ছাত্র কল্যাণ সম্পাদক পদে মো. মাহফুজুর রহমান, যুগ্ম ছাত্র কল্যাণ সম্পাদক মো. মুশফিকুর রহমান (রাতুল) ও খন্দকার রাফিদুল করিম।
এ ছাড়া রোগী কল্যাণ সম্পাদক পদে সুমাইয়া আফরিন প্রমা, যুগ্ম রোগী কল্যাণ সম্পাদক পদে মো. রাফিক হোসেন ও শাহরিয়ার হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে অমৃতা কুণ্ডু বাঁধন, যুগ্ম প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. মেহেদী হাসান ও আব্দুর রহমান সাকিব, দপ্তর সম্পাদক পদে আব্দুল্লাহ আল বারী বাবর, যুগ্ম দপ্তর সম্পাদক পদে মো. শিহাব মির্জা আহাদ, শিক্ষা-গবেষণা ও পরিসংখ্যান সম্পাদক পদে অমৃত বাগচী আকাশ, যুগ্ম শিক্ষা-গবেষণা ও পরিসংখ্যান ফাতেমা আফরোজ এশা, ডোনার ক্লাব ও সমাজ কল্যাণ সম্পাদক পদে ইশতিয়াক আহমেদ অভি, ড্রাগ ব্যাংক সম্পাদক পদে হাসনাত হায়দার, যুগ্ম ড্রাগ ব্যাংক সম্পাদক পদে মো. আব্দুল কাইয়ুম কৌশিক, কার্যকরী সদস্য পদে দিগন্ত বিশ্বাস, দিপ্তেশ মন্ডল ও মো. অনিক হোসাইন দায়িত্ব পালন করবেন।
এসআই/এনএআর/এমইউ
-
১৩ এপ্রিল, ২০২৬
-
২০ ডিসেম্বর, ২০২৫
-
১৬ অক্টোবর, ২০২৫
-
১৬ জানুয়ারী, ২০২৩
-
১৯ সেপ্টেম্বর, ২০২০