১৬ অক্টোবর, ২০২৫ ০৪:১৪ পিএম

সহকর্মীকে মারধরের অভিযোগে সোহরাওয়ার্দীতে নার্সদের কর্মবিরতি

সহকর্মীকে মারধরের অভিযোগে সোহরাওয়ার্দীতে নার্সদের কর্মবিরতি
সোহরাওয়ার্দী মেডিকেলে চিকিৎসকের হাতে নার্সের মারধরের ঘটনার প্রতিবাদে কর্মবিরতিতে সহকর্মীরা।

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এক চিকিৎসকের হাতে নার্সের মারধরের ঘটনার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন সহকর্মীরা। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৮টা থেকে সব ধরনের সেবা বন্ধ রাখেন তারা।

একাধিক মেডিকেল শিক্ষার্থী মেডিভয়েসকে জানিয়েছেন, বুধবার (১৬ অক্টোবর) বিকালের শিফটে চলাকালে কামরুল হাসান নামে একজন নার্সের সঙ্গে কথা কাটাকাটি হয় সৈকত তাওহিদ নামে একজন চিকিৎসকের। এ সময় সৈকত তাওহিদ আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে কামরুল হাসানকে ‘পিটিয়ে আহত করেন’। সৈকত সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রদলের সভাপতি।

মারপিটের পর থেকে আহত কামরুল সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে থেকে কর্মবিরতিতে যান নার্সরা। সকালে হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে এই ঘটনার প্রতিবাদের স্লোগান দিয়ে বিক্ষোভ দেখিয়েছেন তারা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত