২৫ জুন, ২০২৬ ০৪:২৮ পিএম

পটুয়াখালী মেডিকেলের নবনিযুক্ত অধ্যক্ষকে শিক্ষার্থীদের শুভেচ্ছা

পটুয়াখালী মেডিকেলের নবনিযুক্ত অধ্যক্ষকে শিক্ষার্থীদের শুভেচ্ছা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: পটুয়াখালী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এফ এম আতিকুর রহমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কলেজের শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) দায়িত্ব গ্রহণ উপলক্ষে কলেজের সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ইন্টার্ন ডক্টরস সোসাইটি (আইডিএস), ‘সন্ধানী’ ও ‘মেডিসিন ক্লাব’র পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়। এ সময় শিক্ষার্থীরা তার সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন।

ডা. এফ এম আতিকুর রহমান এর আগে কলেজের উপাধ্যক্ষ, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান এবং একাডেমিক কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে কলেজের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ হবে। নতুন দায়িত্বে তিনি প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

এমআর/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত