আইনজীবীর হত্যার ঘটনায় বিভিন্ন মেডিকেলে প্রতিবাদ
মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে হিন্দুত্ববাদী সংগঠন ইসকন কর্তৃক জেলা আইনজীবী সমিতির সদস্য ও সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজসহ দেশের বিভিন্ন মেডিকেলে প্রতিবাদ করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে বিভিন্ন মেডিকেলের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাযা কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ (এসএইচএসএমসি), ঢাকা ডেন্টাল কলেজ (ডিডিসি), বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক), রাজশাহী মেডিকেল কলেজ (আরএমসি), কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও কুষ্টিয়া মেডিকেল কলেজসহ বিভিন্ন মেডিকেলের শিক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
এসময় শিক্ষার্থীরা, ‘ইসকনের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ইসকনের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘চিন্ময়ের গালে গালে জুতা মারো তালে তালে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ইনকিলাব জিন্দাবাদ’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’ ‘একশন টু একশন, ডাইরেক্ট একশন’, ‘ইসলামের শত্রুরা, হুশিয়ার সাবধান’।
শিক্ষার্থীরা বলেন, ‘আমরা চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা জানাই এবং বাংলাদেশ অন্তর্বতীকালীন সরকারের কাছে দ্রুততম সময়ে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে হত্যাকারীর যথাযথ শাস্তির দাবি জানাচ্ছি। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশে সাম্প্রদায়িকতার কোনো ঠাই নেই বলে আমরা বিশ্বাস করি। দেশের সংকটপূর্ণ সময়ে সাম্প্রদায়িকতার ফাঁদে পা না দিয়ে ধৈর্য ধারন করতে আহ্বান জানানো হলো।’
-
১৬ জানুয়ারী, ২০২৬
-
২৭ নভেম্বর, ২০২৪
-
৩১ অক্টোবর, ২০২৪
-
০৩ সেপ্টেম্বর, ২০২২
-
০১ সেপ্টেম্বর, ২০২২