১৬ জানুয়ারী, ২০২৬ ০৪:০১ পিএম

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ
ছবি: সংগীত

মেডিভয়েস রিপোর্ট: আধিপত্যবাদবিরোধী লড়াইয়ে শহীদ শরীফ মো. ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চ। 

আজ শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে অংশ নেওয়া বিক্ষোভকারীরা ‘ভারত না বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ’, ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘আমরা সবাই হাদি হবো’সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে বলেন, জুলাইয়ের পর দেশের আগামীর প্রজন্ম তাঁর ওপর আস্থা রেখেছিল। তিনি বলেন, ‘জানাজায় গিয়ে শহীদ উসমান হাদিকে ধারণ করার কথা বলা হলেও হত্যাকারীরা কোথায় রয়েছে—তা না জানার দাবি গ্রহণযোগ্য নয়। তাঁর দাবি, হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ও সহায়তাকারীরা কারা, তা স্পষ্টভাবে জানাতে হবে।’

আবদুল্লাহ আল জাবের আরও বলেন, ‘খুনিরা শুধু শহীদ উসমান হাদিকে গুলি করেনি। তারা বাংলাদেশের মাথা, পতাকা ও সার্বভৌমত্বের ওপর আঘাত করেছে। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হলে ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে।’

এর আগে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে দেশের প্রতিটি জেলা, উপজেলা, বিভাগীয় শহর থেকে শুরু করে ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার আহ্বান জানানো হয়েছিল।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক