দুই আইএইচটির নাম পরিবর্তন, বাদ গেল ‘শেখ হাসিনা’
মেডিভয়েস রিপোর্ট: এবার মাদারীপুর ও জামালপুরে শেখ হাসিনার নামে প্রতিষ্ঠিত দুই হেলথ টেকনোলজি ইনস্টিটিউটের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন করে স্ব স্ব জেলার নামে নামকরণ করা হয়েছে প্রতিষ্ঠান দুটির।
মঙ্গলবার (২৬ নভেম্বর) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। এতে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-২ শাখার সচিব ডা. মো. সারোয়ার বারী সই রয়েছে।
নাম পরিবর্তন হওয়া প্রতিষ্ঠানগুলোর একটি মাদারীপুরের শিবচরে অবস্থিত, অপরটি অবস্থিত জামালপুরের ইসলামপুরে। দুই প্রতিষ্ঠানেরই নাম ছিল শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের দুটি সরকারি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির নাম পরিবর্তন করে নিম্নরূপভাবে নামকরণ করা হলো।
জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।
এর আগে গত ৩০ অক্টোবর ছয়টি মেডিকেল কলেজ, ৩ নভেম্বর ১৪টি সরকারি হাসপাতাল এবং ১৯ নভেম্বর আরও তিনটি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হয়।
এনএআর/
-
০৯ জুলাই, ২০২৬
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা
চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা
-
০৮ জুলাই, ২০২৬
-
০৬ জুলাই, ২০২৬
-
০৬ জুলাই, ২০২৬
-
৩০ জুন, ২০২৬
-
২৯ জুন, ২০২৬