১৭ অক্টোবর, ২০২৬ ০৪:৩০ পিএম

অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ১০ চিকিৎসক

অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ১০ চিকিৎসক
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের বিভিন্ন প্রতিষ্ঠানের ১০ চিকিৎসককে অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে সরকার। আজ শনিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এ পদোন্নতির তথ্য জানানো হয়েছে।

সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব সাদিয়া আফরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের মধ্যে হেমাটোলজি বিষয়ে একজন, পেডিয়াট্রিক হেমাটোলজি অ্যান্ড অনকোলজি বিষয়ে একজন, বায়োকেমিস্ট্রি বিষয়ে তিনজন, গ্যাস্ট্রোএন্টেরোলজি বিষয়ে দুজন, এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজম বিষয়ে একজন এবং মেডিসিন বিষয়ে দুজন রয়েছেন।

হেমাটোলজি বিষয়ে অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন ডা. এ কে এম মাইনুল ইসলাম। তিনি স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত এবং জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে সংযুক্ত রয়েছেন।

পেডিয়াট্রিক হেমাটোলজি অ্যান্ড অনকোলজি বিষয়ে পদোন্নতি পেয়েছেন রংপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. নুসরাত জাহান।

বায়োকেমিস্ট্রি বিষয়ে পদোন্নতি পেয়েছেন তিনজন। তাঁরা হলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ডা. ইফাত আরা বেগম, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), ঢাকার ডা. জাহরা আজিজ এবং রংপুর মেডিকেল কলেজের ডা. ফারহানা আতিয়া। তাঁদের মধ্যে ডা. ইফাত আরা বেগম আগে অধ্যাপক পদে চলতি দায়িত্বে ছিলেন।

গ্যাস্ট্রোএন্টেরোলজি বিষয়ে অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজের ডা. মো. শাহ আলম এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ডা. মোহাম্মদ অলিউর রহমান।

এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজম বিষয়ে পদোন্নতি পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুদ্দিন।

এ ছাড়া মেডিসিন বিষয়ে অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি হিসেবে কর্মরত এবং মানিকগঞ্জ মেডিকেল কলেজে সংযুক্ত ডা. বিনয় কৃষ্ণ তরফদার ও রংপুর মেডিকেল কলেজের ডা. মো. সফিউল আলম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকেরা তাঁদের পদোন্নতির অব্যবহিত আগের পদ ও কর্মস্থলে ইনসিটু হিসেবে কর্মরত থাকবেন।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত