এএফএমসিতে ন্যাশনাল মেডি কার্নিভালের দ্বিতীয় আসর ২২ আগস্ট
মেডিভয়েস রিপোর্ট: আগামী ২২ আগস্ট আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (এএফএমসি) আয়োজন করতে যাচ্ছে দ্বিতীয় জাতীয় মেডি কার্নিভাল, সাংস্কৃতিক, আট ও ফটোগ্রাফি ফেস্ট-২০২৫। দেশের সব মেডিকেল ও ডেন্টাল কলেজের ছাত্রছাত্রীদের জন্য উন্মুক্ত এই অনুষ্ঠান আয়োজিত হবে ঢাকা সেনানিবাসের এএফএমসি ক্যাম্পাসে।
আয়োজকরা জানিয়েছেন, ২০২০ সালের স্মরণীয় অভিষেক হয় জাতীয় মেডি কার্নিভালের। তবে কোভিড-১৯ মহামারির কারণে এটি থমকে যায়। পাঁচ বছর পর আরও আকর্ষণীয় আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেডিকেল শিক্ষার্থীদের এই মিলনমেলা।
তারা জানান, এবারে এএফএমসির ছয়টি পাওয়ারহাউস ক্লাব একজোট হয়ে আয়োজন করেছে এক অনন্য জাতীয় ইন্টার‑মেডিকেল প্রতিযোগিতা। এর মধ্যে ফটোগ্রাফি, অঙ্কন, বিতর্ক, সিনেমাটোগ্রাফি, চিত্রনাট্য, গান ও নাচ প্রতিযোগিতার পাশাপাশি থাকবে বুদ্ধিবৃত্তিক প্রতিযোগিতাও।
► ইভেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
এনএআর/
-
৩০ এপ্রিল, ২০২৬
-
৩০ জুলাই, ২০২৫
-
১৭ জানুয়ারী, ২০২৫
-
২২ মে, ২০২৪
-
১৮ এপ্রিল, ২০২২
-
০৮ এপ্রিল, ২০২২
-
০৪ সেপ্টেম্বর, ২০২১