১৯ নভেম্বর, ২০২৬ ১২:১২ পিএম

সাংবাদিক ফরিদ উদ্দিনের মায়ের ইন্তেকাল, বিএইচআরএফের শোক 

সাংবাদিক ফরিদ উদ্দিনের মায়ের ইন্তেকাল, বিএইচআরএফের শোক 
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) সদস্য ও দৈনিক মানবজমিনের জ্যেষ্ঠ প্রতিবেদক ফরিদ উদ্দিন আহমেদের মা রোকেয়া বেগম (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত তিন টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে বুধবার বিকেল সাড়ে তিন টার দিকে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

রোকেয়া বেগমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ)।

এক শোকবার্তায় সংগঠনটির সভাপতি প্রতীক ইজাজ ও সাধারণ সম্পাদক মুজাহিদ শুভ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় বিএইচআরএফ নেতারা বলেন, মায়ের মৃত্যু একজন সন্তানের জীবনে অত্যন্ত বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি। এই কঠিন সময়ে সহকর্মী ফরিদ উদ্দিন আহমেদ ও তাঁর পরিবারের পাশে রয়েছে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকাল ১১টায় ভোলার ভেদুরিয়া জামে মসজিদসংলগ্ন কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

এইউ/ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক