আর্মড ফোর্সেস মেডিকেলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
মেডিভয়েস রিপোর্ট: আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (এএফএমসি) ও ৫টি আর্মি মেডিকেল কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৮ এপ্রিল) সকাল ১০টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গত বছর করোনার কারণে ভর্তি পরীক্ষা দেরিতে অনুষ্ঠিত হলেও, এ বছর নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এ বছর ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। এসএসসি ও এইচএসসির জিপিএ’র ওপর ২০০ নম্বর নির্ধারণ করা হয়েছে। এসএসসিতে প্রাপ্ত জিপিএ’র জন্য ৭৫ নম্বর আর এইচএসসিতে প্রাপ্ত জিপিএর জন্য ১২৫ নম্বর নির্ধারণ করা হয়েছে।
সাধারণত পরীক্ষার ফলাফল সাত দিনের মধ্যে প্রকাশ করা হয়।
গত ১ মার্চ এমবিবিএস কোর্স ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও ৫টি আর্মি মেডিকেল কলেজের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তৃপক্ষ।
নির্শনা অনুযায়ী, গত ৩ মার্চ থেকে ভর্তি আবেদন শুরু হয়, চলে ১২ মার্চ বিকাল ৪টা পর্যন্ত।