০১ মার্চ, ২০২২ ০৭:৪২ পিএম

আর্মড ফোর্সেস ও আর্মি মেডিকেলের ভর্তি পরীক্ষা ৮ এপ্রিল

আর্মড ফোর্সেস ও আর্মি মেডিকেলের ভর্তি পরীক্ষা ৮ এপ্রিল
আগামী বৃহস্পতিবার (৩ মার্চ) থেকে ভর্তি আবেদন শুরু হয়ে চলবে ১২ মার্চ বিকাল ৪টা পর্যন্ত। প্রবেশপত্র সংগ্রহ শুরু হবে ৪ এপ্রলি থেকে। আর ৮ এপ্রিল সকাল ১০টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মেডিভয়েস রিপোর্ট: এমবিবিএস কোর্স ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও ৫টি আর্মি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা আগামী ৮ এপ্রিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার (১ মার্চ) ঢাকা সেনানিবাসের কমান্ড্যান্ট স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আগামী বৃহস্পতিবার (৩ মার্চ) থেকে ভর্তি আবেদন শুরু হয়ে চলবে ১২ মার্চ বিকাল ৪টা পর্যন্ত। প্রবেশপত্র সংগ্রহ শুরু হবে ৪ এপ্রলি। আর ৮ এপ্রিল সকাল ১০টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়, ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতির পরীক্ষা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। এসএসসি ও এইচএসসির জিপিএর ওপর ২০০ নম্বর নির্ধারণ করা হয়েছে। এসএসসিতে প্রাপ্ত জিপিএর জন্য ৭৫ নম্বর আর এইচএসসিতে প্রাপ্ত জিপিএর জন্য ১২৫ নম্বর নির্ধারণ করা হয়েছে।

আবেদনের যোগ্যতা ও ফি

আর্মড ফোর্সেস ও আর্মি মেডিকেল কলেজে আবেদনের যোগ্যতা এসএসসি ও এইচএসসি মিলিয়ে মোট জিপিএ-১০ থাকতে হবে। ২০১৮ ও ২০১৯ সালে এসএসসি এবং ২০২০ ও ২০২১ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

আবেদন ফি এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদন করার পর নির্বাচিত প্রার্থীদের কোনো তথ্য অসত্য হলে তার আবেদন বাতিল করা হবে। বিদেশি এবং ও/এ লেভেলের শিক্ষার্থীদের ক্ষেত্রে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে সমতাকরণ সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক