আর্মড ফোর্সেস মেডিকেলের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
মেডিভয়েস রিপোর্ট: আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের (২০২০-২১) সেশনের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ শনিবার (৪ সেপ্টেম্বর) আর্মড মেডিকেলের কমান্ড্যান্ট স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ২০২০-২০২১ সেশনের প্রথম বর্ষের এমবিবিএস কোর্সে এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ এবং লিখিত পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে নিম্নোক্ত ২০৮ জন প্রার্থীকে রোল নম্বরের ক্রম অনুযায়ী (মেধাক্রম অনুযায়ী নয়) প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদেরকে পার্শ্বে উল্লেখিত তারিখ ও সময় অনুযায়ী প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য এএফএমসি, ঢাকা সেনানিবাসে উপস্থিত হওয়ার জন্য বলা হলো।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘ভর্তি সংক্রান্ত যে কোন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। উল্লেখিত তারিখের পর কোন প্রার্থীকে পরবর্তীতে আর কোন মেডিকেল ও মৌখিক পরীক্ষার জন্য গণনা করা হবে না।’