ডিএমএফ ডিগ্রিধারীদের দশম গ্রেডে নিয়োগ দেওয়ার আশ্বাস স্বাস্থ্য উপদেষ্টার
মেডিভয়েস রিপোর্ট: শূন্য পদে ডিএমএফ ডিগ্রিধারীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তবে এ আশ্বাস প্রত্যাখ্যান করে ক্ষোভ প্রকাশ করেছেন মেডিকেল অ্যাসিটেন্ট ট্রেইনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা।
রোববার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কয়েকশো শিক্ষার্থী লংমার্চ করে শাহবাগে জাদুঘরের সামনের সড়কে এসে অবস্থান নেন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শাহবাগে আসার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রতিশ্রুতি দিয়েও মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তরগুলো তাদের বিষয়ে কোনো ব্যবস্থা না নেওয়ায় এই কর্মসূচি পালন করছেন বলে দাবি ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের।
পরে দুপুরে শাহবাগে আসেন স্বাস্থ্য উপদেষ্টার ব্যাক্তিগত সহকারী মুহাম্মদ তুহিন ফারাবী। শিক্ষার্থীদের উদ্দেশে তুহিন ফারাবী বলেন, ‘স্বাস্থ্য উপদেষ্টা আমাকে আপনাদের সঙ্গে কথা বলতে পাঠিয়েছেন। তিনি আপনাদের দাবির সঙ্গে সম্পূর্ণ একমত পোষণ করেছেন। এমনকি আগামীকাল সোমবারের মধ্যে দশম গ্রেডে নিয়োগের সার্কুলার দেওয়ারও নির্দেশ দিয়েছেন। আমরা আশা করি, একদিনের জন্য আপনারা ধৈর্য ধরবেন। আশা করি এবার আপনাদের হতাশ হয়ে ফিরতে হবে না।’
তবে আজই সমাধান চান ম্যাটস শিক্ষার্থীরা। দাবি আদায়ে সড়কে অবস্থান করছেন তারা। সাত দিনের বিরতির পর আবারও আশ্বাসের ঘোষণায় ক্ষুব্ধ হয়ে উঠেন আন্দোলনকারীরা। এ সময় তারা ‘ভুয়া ভুয়া’, ‘আশ্বাস নয় ঘোষণা চাই’ স্লোগান দিতে থাকেন।
এসআই/এনএআর/
-
১৪ অক্টোবর, ২০২৫
-
২৬ অগাস্ট, ২০২৫
-
১৪ অগাস্ট, ২০২৫
-
১৮ এপ্রিল, ২০২৫
-
১৩ মার্চ, ২০২৫
আদালতের রায়ে স্বস্তি
মেডিকেল শিক্ষার্থী-চিকিৎসকদের ৪৮ ঘণ্টার কর্মসূচি স্থগিত
-
১১ মার্চ, ২০২৫
-
১০ মার্চ, ২০২৫
-
০১ মার্চ, ২০২৫