১৩ মার্চ, ২০২৫ ০২:১৪ পিএম

স্বাস্থ্য সুরক্ষা আইন দুই-তিন সপ্তাহের মধ্যে চূড়ান্ত: ডা. সায়েদুর রহমান

স্বাস্থ্য সুরক্ষা আইন দুই-তিন সপ্তাহের মধ্যে চূড়ান্ত: ডা. সায়েদুর রহমান
ছবি; সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য সংস্কার কমিশনসহ অন্যান্য অংশীজনদের পরামর্শের আলোকে আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা আইন চূড়ান্ত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। বৃহস্পতিবার (১৩ মার্চ) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, ‘স্বাস্থ্য সুরক্ষা আইন চিকিৎসকদের দীর্ঘ দিনের আলোচিত একটি বিষয় বলে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘আমরা দায়িত্বপ্রাপ্তির পর এটাকে প্রায় চূড়ান্ত করে এনেছিলাম। কিন্তু ইতিমধ্যে স্বাস্থ্য সংস্কার কমিশন কিছু পর্যবেক্ষণ দিয়েছে। এগুলো আমরা ইনকরপোরেট করতে আগ্রহী। স্বাস্থ্য সুরক্ষা আইন সংক্রান্ত পরামর্শগুলো ১৮ তারিখের মধ্যে আসবে বলে আমরা আশাবাদী। তাদের পরামর্শের আলোকে আমরা দ্রুত এটি স্বাস্থ্য সুরক্ষা আইন অথবা একটু পরিবর্তন করে স্বাস্থ্য সেবা ও চিকিৎসক সুরক্ষা আইন—যে নামেই হোক না কেন, সংস্কার কমিশনের পরামর্শ ও সকল স্টেক হোল্ডারদের পরামর্শের আলোকে দুই-তিন সপ্তাহের মধ্যে আইনটি জনসমক্ষে আনতে পারবো।’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, মানহীন মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল বন্ধের পাশাপাশি চিকিৎসা শিক্ষার সকল শাখায় মানের সংরক্ষণও নিশ্চিত করা হবে।

তিনি বলেন, ‘মানহীন মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল বন্ধ করার কথা বলা হয়েছে। এটি চলমান প্রক্রিয়া। প্রথমে চিহ্নিতকরণ করে তাদের কার্যক্রম বন্ধ করা হয়েছে। শুধুমাত্র ভর্তি হয়ে আছেন, এমন শিক্ষার্থীদের তাদের শিক্ষা কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত চলবে। কিন্তু নতুন ভর্তি বন্ধ করা হয়েছে।’

ম্যাটস শুধু নয় চিকিৎসা শিক্ষার সকল শাখায় মানের সংরক্ষণে কোনো রকম ছাড় দেওয়া হবে না জানিয়ে অধ্যাপক সায়েদুর রহমান বলেন, ‘আমরা মনে করি, আমাদের এই কঠোর অবস্থানের ব্যাপারে আপনারা আমাদের পাশে থাকবেন। মান সংরক্ষণের এই আপসহীন অবস্থানের কারণে যদি আঞ্চলিক, পেশাগত ও ব্যক্তিগত কোন গোষ্ঠীর সমস্যা হয়, দেশের স্বার্থে আপনারা সাময়িক কষ্টগুলো মেনে নিবেন।’ 

ডা. সায়েদুর রহমান বলেন, ‘বিসিএস ক্যাডারদের বয়সসীমা যখন ৩০ ছিল তখন চিকিৎসকদের বয়সসীমা ছিলো ৩২। সবশেষ প্রজ্ঞাপনে সবার বয়সসীমা দুই বছর বাড়িয়ে ৩২ বছর করা হলেও চিকিৎসকদের ক্ষেত্রে কোনো বয়স বৃদ্ধি হয়নি। আমারা তাৎক্ষণিকভাবে একটি অনুরোধপত্র দিয়েছি, কিন্তু তা জন-প্রশাসন কর্তৃক গৃহীত হয়নি। তাই বিষয়টি পুনরায় বিবেচানার জন্য (৫ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় পঠানো হয়েছে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, ‘বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসকদের পে-স্কেল দেওয়ার দাবি কার্যকর একটি দুরুহ বিষয়। এটি ইউনিফর্ম কাঠামো নয়। জেলা, উপজেলা ও মহানগরে চিকিৎসকদের বেতনক্রম ভিন্ন। তবে চিকিৎসক এবং তাদের সহায়কদের জন্য সর্বনিম্ন বেতন কাঠামো বাস্তবায়নে আমরা কাজ করবো, পে-স্কেল নিয়ে নয়।’

এসএইচবি/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক