০১ ফেব্রুয়ারী, ২০২৫ ০৫:১৪ পিএম

বিএসএমএমইউর সোমবারের সকল পরীক্ষা স্থগিত

বিএসএমএমইউর সোমবারের সকল পরীক্ষা স্থগিত
বিএসএমএমইউ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: আগামী সোমবার (৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিএসএমএমইউ অধিভুক্ত মেডিকেল কলেজ ও ইনস্টিটিউটের জন্যও এই আদেশ কার্যকর হবে।

আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. জিললুর রহমান স্বাক্ষরিত এক নোটিসে এ ঘোষণা দেওয়া হয়। তবে স্থগিতকৃত পরীক্ষা কবে নেওয়া হবে তা জানানো হয়নি।

নোটিসে বলা হয়, ‘এই বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত সকল মেডিকেল কলেজ ও ইনস্টিটিউটের ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। ৩ ফেব্রুয়ারির সকল পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময় বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানানো হবে। বিষয়টি পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য অবহিত করা হলো।’

►নোটিস দেখতে ক্লিক করুন

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
  এই বিভাগের সর্বাধিক পঠিত