০১ ফেব্রুয়ারী, ২০২৫ ০৪:২১ পিএম

ইজতেমায় আখেরি মোনাজাত রোববার সকাল ৯টায়

ইজতেমায় আখেরি মোনাজাত রোববার সকাল ৯টায়
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ৫৮ তম বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত আগামীকাল রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে অনুষ্ঠিত হবে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান ইজতেমা ময়দানে পুলিশের কন্ট্রোল রুমের কাছে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, ইজতেমা নিয়ে যারা বিভ্রান্তি ছড়াতে চায় তারা বিভ্রান্তি ছড়াতে পারছে না। আখেরি মোনাজাতের আগে সকাল ৬টা থেকে ঢাকার ৩০০ ফিটের মাথায়, ধওর ব্রিজের মাথায় এবং ভোগড়া বাইপাস মোড় থেকে ইজতেমাগামী সকল যানবাহন চলাচল বন্ধ থাকবে। ইজতেমা ময়দানের মুসল্লিরা ময়দান ত্যাগ করার পর সড়কগুলো যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

ড. নাজমুল করিম খান বলেন, আজ পর্যন্ত ইজতেমায় নিরাপত্তা নিয়ে কোন প্রকার শঙ্কা নেই। আমরা মুসল্লিদের সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে যাচ্ছি। ইজতেমা কর্তৃপক্ষ বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবী নিয়োগ দিয়েছে। তারাও নিরাপত্তার দিকটি দেখছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবেই ইজতেমার প্রথম পর্বটি সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রেস ব্রিফিংকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক