১৩ জানুয়ারী, ২০২৩ ১২:৪১ পিএম
বিশ্ব ইজতেমার মুসল্লিদের ৭ পরামর্শ

গাজীপুরে স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরতদের ছুটি বাতিল মন্ত্রণালয়ের

গাজীপুরে স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরতদের ছুটি বাতিল মন্ত্রণালয়ের
আজ থেকে শুরু হয়ে ১৫ জানুয়ারি (রোববার) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের (জুবায়েরপন্থি) বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে।

মেডিভয়েস রিপোর্ট: আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আজ শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে গাজীপুরের তুরাগ নদীর তীরে টঙ্গী ময়দানে এ ইজতেমা শুরু হয়, চলবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত।

এদিকে বিশ্ব ইজতেমায় আগত দেশ ও বিদেশের মুসল্লিদের স্বাস্থ্য সেবা নিশ্চিতে গাজীপুরের বিভিন্ন হাসপাতালে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সেই সঙ্গে রোগ-জীবানু থেকে রক্ষায় মুসল্লিদের জন্য কিছু পরামর্শ দিয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ।

পরামর্শসমূহ

১. খাওয়ার পূর্বে ভালভাবে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে।

২. বাসি, পঁচা ও খোলা খাবার খাওয়া যাবে না।

৩. প্রতিবার পায়খানার পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে।

৪. মেয়াদোত্তীর্ণ কোন প্যাকেটজাত খাবার কেনা বা গ্রহণ করা যাবে না।

৫. অপরিচিত লোকের দেয়া কোন খাবার বা পানীয় গ্রহণ করা যাবে না।

৬. অতিরিক্ত ঠান্ডায় ফুসফুস, শ্বাসনালী এবং পেটে মারাত্বক জীবাণু সংক্রমণ হতে পারে। বয়স্ক মুসল্লীদের এই ধরনের অসুস্থতায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশী, কাজেই গরম কাপড় পরিধান করতে হবে এবং ঠান্ডা থেকে সুরক্ষিত থাকতে হবে।

৭.অসুস্থ হলে ইজতেমাস্থলে অস্থায়ী স্বাস্থ্য ক্যাম্প বা শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা নিন।

প্রসঙ্গত, আজ থেকে শুরু হয়ে ১৫ জানুয়ারি (রোববার) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের (জুবায়েরপন্থি) বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে। মাঝে ৪ দিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি দিল্লির নিজামুদ্দিন মারকাযের অনুসারী (মাওলানা সা’দপন্থি) মুসল্লিরা বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেবেন। ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে এবারের বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক