২২ জানুয়ারী, ২০২৫ ০৩:৪৯ পিএম

চার দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

চার দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চার দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা।

বুধবার (২২ জানুয়ারি) দুপুর একটার দিকে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে শিক্ষার্থীরা অবস্থান নেন বলে জানিয়েছেন শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর।

তিনি জানান, দাবি দাওয়া নিয়ে ম্যাটস শিক্ষার্থীরা শাহবাগে সড়ক অবরোধ করেছে। এখনও রাস্তা বন্ধ, সেখানে যানবাহন চলাচল বন্ধ আছে।

ম্যাটসের শিক্ষার্থীদের চার দফা দাবিগুলোর মধ্যে আছে, অবিলম্বে দশম গ্রেডে শুন্য পদে নিয়োগ, কর্মসংস্থান এবং সরকারি-বেসরকারি পর্যায়ে নতুন পদ তৈরি করতে হবে। চার বছরের একাডেমিক কোর্স বহাল রেখে কারিকুলাম সংশোধন ও ভাতাসহ এব বছরের ইন্টার্নশিপ চাইছেন তারা।

এছাড়া প্রস্তাবিত অ্যালায়েড হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে বোর্ড গঠন করা এবং আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চতর শিক্ষার সুযোগ চেয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

এসএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ম্যাটস
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক