২২ জানুয়ারী, ২০২৫ ০৪:২৪ পিএম

ডা. সাদী বিন শামসের মুক্তির দাবিতে চিকিৎসকদের বিক্ষোভ

ডা. সাদী বিন শামসের মুক্তির দাবিতে চিকিৎসকদের বিক্ষোভ
ডা. সাদী বিন শামসের মুক্তির দাবিতে রাজু ভাস্কর্যের সামনে চিকিৎসকদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: পুলিশের গুলিতে শহীদ রিকশাচালক ইসমাইলকে চিকিৎসা না দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ডেল্টা হেলথ কেয়ারের মেডিকেল অফিসার ডা. সাদী বিন শামসের মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে করেছেন চিকিৎসকরা।

আজ বুধবার (২২ জানুয়ারি) দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে এ বিক্ষোভ করেন তারা। পরে একটি মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

এ সময় বিসিএস পরীক্ষায় চিকিৎসকদের বয়সসীমা বৃদ্ধি এবং দ্রুত চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন ও ডাক্তার পদবি সংক্রান্ত রিটের নিষ্পত্তিরও দাবি জানানো হয়।

বিক্ষোভ কর্মসূচি থেকে চার দফা দাবি ঘোষণা করেন ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশন্স অব বাংলাদেশের (ইউমব) চিফ কো-অর্ডিনেটর ডা. মোবারক হোসাইন।

চার দফা দাবি হলো— 

১. ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসক ডা. সাদী বিন শামসকে নিঃশর্ত মুক্তি প্রদান এবং মামলা থেকে প্রত্যাহার,

২. বিসিএস পরীক্ষায় চিকিৎসকদের বয়সসীমা পূর্বের ন্যায় দুই বছর বৃদ্ধিপূর্বক ৩৪ বছর করতে হবে,

৩. অনতিবিলম্বে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন করে বাস্তবায়ন করতে হবে,

৪. ডাক্তার পদবি সংক্রান্ত বিদ্যমান আইনবিরোধী ২৭৩০/২০১৩ রিট অবিলম্বে নিষ্পত্তি করতে হবে, 

অনুষ্ঠানে সর্বস্তরের চিকিৎসক ও শিক্ষার্থীবৃন্দের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসক গ্রেপ্তার
হাসপাতাল চালু ও শিক্ষক নিয়োগের দাবি

এবার সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

হাসপাতাল চালু ও শিক্ষক নিয়োগের দাবি

এবার সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

  এই বিভাগের সর্বাধিক পঠিত