২১ ফেব্রুয়ারী, ২০২৪ ০২:০৫ পিএম
ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

মালিবাগে সুন্নতে খতনার সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক গ্রেপ্তার

মালিবাগে সুন্নতে খতনার সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক গ্রেপ্তার
সুন্নাতে খতনা করার সময় মারা যায় আহনাফ তাহমিদ (১০) নামে মতিঝিল আইডিয়াল স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর মালিবাগে একটি বেসরকারি হাসপাতালে সুন্নাতে খতনা করার সময় অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগে দায়ের করা মামলায় দুই চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ((২০ ফেব্রুয়ারি) রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে মালিবাগ চৌধুরীপাড়ার জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে (জে এস হাসপাতাল) মৃত্যুর ঘটনাটি ঘটে।

আহনাফ তাহমিদ (১০) নামের শিশুটি মতিঝিল আইডিয়াল স্কুলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবার নাম ফখরুল আলম।

সন্তানের মৃত্যুতে চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে গতকাল রাতে একটি মামলা করেন তিনি। হাতিরঝিল থানায় করা এ মামলায় হাসপাতালটির মালিক মোক্তাদির হোসেন, অ্যানেসথেশিওলজিস্ট ডা. মাহবুব মোর্শেদ ও সার্জারি বিশেষজ্ঞ ডা. ইশতিয়াক আজাদকে আসামি করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. আবু হোসেন মইনুল আহসান আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে মেডিভয়েসকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তারের পর ওই দুই চিকিৎসক থানায় আছেন। তারা হলেন ডা. মোক্তাদির হোসেন ও ডা. মাহবুব মোর্শেদ।

ডা. মইনুল আহসান বলেন, ডা. মোক্তাদির হোসেন জে এস হাসপাতালের একজন পরিচালক। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অর্থোপেডিক বিভাগের সার্জন। ডা. মাহবুব মোর্শেদ ওই বেসরকারি হাসপাতালের অ্যানেসথেশিওলজি বিভাগের চিকিৎসক। তিনি এই অস্ত্রোপচারে অ্যানেসথেশিয়া দিয়েছিলেন।

এএনএম/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসক গ্রেপ্তার
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক