১৭ জুলাই, ২০২৩ ০৬:০৭ পিএম

সেন্ট্রাল হাসপাতালের ঘটনায় গ্রেপ্তার ২ চিকিৎসকের মুক্তির দাবি জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের

সেন্ট্রাল হাসপাতালের ঘটনায় গ্রেপ্তার ২ চিকিৎসকের মুক্তির দাবি জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের
জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদ জানায়, বেসরকারি প্র্যাকটিস বন্ধ রাখলে হুমকির মুখে পড়বে ডেঙ্গু রোগীরদের চিকিৎসা।

মেডিভয়েস রিপোর্ট: দেশের ক্লিনিক্যাল চিকিৎসকদের ৩৬টি সংগঠনের ডাকে ১৭ হাজার বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারে সব ধরনের চিকিৎসা, পরামর্শ ও অপারেশন বন্ধের সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদ।

আজ সোমবার (১৭ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানায় সংগঠনটি।

বিবৃতিতে স্বাক্ষর করেন জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের আহ্বায়ক ফয়জুল হাকিম, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হারুন অর রশিদ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রওশন আরা, জনস্বাস্থ্য সংগঠক অনুপ কুন্ডু ও সামিউল আলম।

বিবৃতিতে তারা বলেন, আজ ও আগামীকাল (১৭ ও ১৮ জুলাই) দেশের ক্লিনিক্যাল চিকিৎসকদের ৩৬টি সংগঠনের ডাকে ১৭ হাজার বেসরকারি হাসপাতাল,ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারে সব ধরনের চিকিৎসা,পরামর্শ ও অপারেশন  বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ডেঙ্গুর বর্তমান বিপজ্জনক পরিস্থিতিতে আক্রান্ত রোগীদের সুচিকিৎসা হুমকির মধ্যে পড়বে। তাই আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।

তারা আরও বলেন, রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নবজাতক ও মায়ের মৃত্যুর ঘটনার জন্য দায়ি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করে, যথাযথ তদন্ত ছাড়াই ডিউটিরত দু'জন নারী চিকিৎসককে ৩০৪ এর ‘ক’ ধারায় গ্রেপ্তার করে কারাগারে আটকে রাখার ফলে বর্তমান পরিস্থিতির উদ্ভব ঘটেছে।

অবিলম্বে আটককৃত দু'জন নারী চিকিৎসককে নিঃশর্ত মুক্তি দিয়ে সারাদেশে চিকিৎসা সেবা ক্ষেত্রে সৃষ্ট অচলাবস্থা নিরসনের দাবি জানান চিকিৎসক নেতারা। একই সঙ্গে সেন্ট্রাল হাসপাতালের নবজাতক ও মায়ের মৃত্যুর জন্য দায়ি ব্যক্তিদের যথাযথ তদন্ত করে খুঁজে বের করে শাস্তি প্রদানের দাবি করেন তারা।

এদিকে গতকাল শাহবাগে আন্দোলনরত প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ওপর পুলিশের লাঠি চার্জের তীব্র নিন্দা এবং এ ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় বিবৃতিতে।

এএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সেন্ট্রাল হাসপাতাল
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক