২১ ফেব্রুয়ারী, ২০২৪ ০৩:৫২ পিএম

আদ-দ্বীন ব্যারিস্টার রফিক-উল হক হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

আদ-দ্বীন ব্যারিস্টার রফিক-উল হক হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন আদ-দ্বীন ব্যারিস্টার রফিক-উল হক হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর।

মেডিভয়েস রিপোর্ট: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রাজধানীর যাত্রাবাড়ীতে আদ-দ্বীন ব্যারিস্টার রফিক-উল হক হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) যাত্রাবাড়ীর এ.কে স্কুল এন্ড কলেজে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন আদ-দ্বীন ব্যারিস্টার রফিক-উল হক হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর।

এ সময় তিনি বলেন, ‘দেশের প্রত্যক নাগরিককেই তাদের নিজ নিজ জায়গা থেকে দেশ ও জাতির উন্নয়নের লক্ষ্যে ভূমিকা রাখতে হবে। আদ-দ্বীন ফাউন্ডেশনের প্রতিষ্ঠানসমূহ সারা দেশে স্বল্প মূল্যে চিকিৎসা, শিক্ষা ও সমাজ গঠনে নানামুখী কাজ করে যাচ্ছে। মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনা তৈরি ও মানুষকে সাশ্রয়ী মূল্যে মেডিক্যাল সহায়তা প্রদান আমাদের নিয়মিত কাজের অংশ।’

ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় নয়শতাধিক শিক্ষক-শিক্ষার্থীকে চক্ষু, গাইনী ও মেডিসিন সেবা, ফ্রি ব্লাড গ্রুপিং, প্রেসার মাপা ও ডায়াবেটিকস পরীক্ষা করা হয়।

এতে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মারুফ, হাসপাতালের কর্মকর্তা সঞ্জীবন কুমার সাহা, রাসেল উদ্দীন ও প্রতাপ কুমার। এ.কে স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে সার্বিক সহায়তা করেন সহকারী প্রধান শিক্ষক জনাব আকমল হোসাইন ও মোকতার হোসাইন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক