এফসিপিএস: বিএসএমএমইউর সার্জারি অনুষদে ৬ চিকিৎসককে নির্বাচন
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এফসিপিএস প্রশিক্ষনার্থীদের ২য় পর্বের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে সার্জারি অনুষদে এফসিপিএস ২য় পর্বের বিভিন্ন বিষয়ে ছয় চিকিৎসককে নির্বাচন করা হয়েছে।
আজ রোববার (১২ জানুয়ারি) বিএসএমএমইউ’র ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ডা. মো. রুহুল কুদ্দুস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রত্যেকের স্ব-স্ব বিভাগ কর্তৃক নির্বাচিত বেসরকারি প্রশিক্ষনার্থীদের ভর্তি কার্যক্রম ১৩ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত রেজিস্ট্রার অফিসের শিক্ষা শাখায় পরিচালিত হবে।
এতে আরও উল্লেখ করা হয়, সরকারি/আমর্ড ফোর্সেসসহ শিক্ষার্থীরা প্রেষণাদেশ প্রাপ্তি স্বাপেক্ষে ভর্তি হতে পারবেন।
বিজ্ঞপ্তিতে জানুয়ারী-২০২৫ সেশনে সার্জারি অনুষদে বিভিন্ন বিষয়ে যেসকল শিক্ষার্থীরা ভর্তি হবেন। জেনারেল সার্জারি বিষয়ে সার্জারি অনুষদে ডা. মো. মোনায়ার জাহিদ, জেনারেল সার্জারি বিষয়ে সার্জারি অনুষদে ডা. মো. মাসুদ রানা, অবস্ অ্যান্ড গাইনি বিষয়ে সার্জারি অনুষদে ডা. রোকাইয়া জান্নাত, অবস্ অ্যান্ড গাইনি বিষয়ে সার্জারি অনুষদে ডা. শায়লা শারমিন, অবস্ অ্যান্ড গাইনি বিষয়ে সার্জারি অনুষদে ডা. মাহিন মারজানা মৌসুমী, অবস্ অ্যান্ড গাইনি বিষয়ে সার্জারি অনুষদে ডা. সোনিয়া আক্তার নির্বাচিত হয়েছে।
এমআই/
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫