১২ জানুয়ারী, ২০২৫ ০৭:৫৬ পিএম

গণ-অভ্যুত্থানে আহতদের জন্য বিএসএমএমইউর ব্যতিক্রমী উদ্যোগ

গণ-অভ্যুত্থানে আহতদের জন্য বিএসএমএমইউর ব্যতিক্রমী উদ্যোগ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত রোগীদের সঙ্গে মধ্যাহ্ন ভোজ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক ভিসি অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

আজ রোববার (১২ জানুয়ারি) বিএসএমএমইউর কেবিন ব্লকের চারতলায় ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএসএমএমইউতে চিকিৎসাধীন আন্দোলনে আহত সবাই একই ধরণের ডিজাইন ও  কালারের পাঞ্জাবী পরিধান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। এছাড়া উপস্থিত ছিলেন প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, ভিসির একান্ত সচিব ডা. মো. রুহুল কুদ্দুস বিপ্লব প্রমুখ।

এ বিষয়ে ডা. মো.  রুহুল কুদ্দুস বিপ্লব মেডিভয়েসকে বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত রোগীরা একই ধরণের পাঞ্জাবী পড়ে উপস্থিত হয়ে আনন্দঘন পরিবেশ তৈরি করেছেন। মূলত রোগীরা যাতে মানসিকভাবে স্বস্তি এবং ভালো সময় কাটাতে পারেন, সে জন্যই ব্যতিক্রমী এই আয়োজন করা হয়েছে।’

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে বর্তমানে ছাত্র-জনতার আন্দোলনে আহত মোট ২৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এসএইচবি/এসএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক