বিএসএমএমইউতে রোগীদের অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সেবা জোরদারে সভা
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অনলাইন অ্যাপয়েনমেন্ট সেবা কার্যক্রম জোরদারের লক্ষ্যে প্রশাসনের সাথে আইসিটি সেলের সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ে ভিসি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
আজকের সভায় অনলাইনে অ্যাপয়েনমেন্টসহ টিকেট প্রাপ্তি, অনলাইনে টিকেটের মূল্য প্রদান, রোগীর প্রয়োজন অনুযায়ী বিভাগ নির্ধারণ করে দেয়াসহ এই সেবা কার্যক্রম সম্প্রসারণসহ সম্পূর্ণরূপে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় অনলাইনে বহির্বিভাগের টিকেট সহজে প্রাপ্তির উপর গুরুত্বারোপ করা হয়।
এতে আরও বলা হয়, অনলাইনে সম্পূর্ণরূপে বহির্বিভাগের টিকেট প্রাপ্তি ও অ্যাপয়েনমেন্ট কার্যক্রম নিশ্চিত করা গেলে রোগীরা উপকৃত হবে। এতে করে বহির্বিভাগে টিকেট প্রাপ্তির জন্য রোগীদের ভিড় এড়ানো যাবে । এ ছাড়া রোগীরা ডাক্তার দেখানোর জন্য নির্ধারিত সময়ে এসে চিকিৎসকের পরামর্শ বা ব্যবস্থাপত্র নিতে পারবেন। ফলে রোগীদের সময় সাশ্রয় হবে।
সভায় বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
রোগীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ওয়েবসাইটে প্রবেশ করে এই সেবা নিতে পারবেন।
সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) ডা. মো. মুজিবুর রহমান হাওলদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. জিল্লুর রহমান, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ডা. একেএম আকতারুজ্জামান, ভিসির একান্ত সচিব ডা. মো. রুহুল কুদ্দুস বিপ্লব, আইসিটি সেলের প্রোগ্রামার মো. মারুফ হোসেন, সহকারী ইঞ্জিনিয়ার মো. মাহমুদুল কাদেরসহ প্রমুখ।
এমআই/
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫