২৫ এপ্রিল, ২০২৪ ০৫:৫৭ পিএম

চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হও: স্বাস্থ্যমন্ত্রী

চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হও: স্বাস্থ্যমন্ত্রী
ডা. সামন্ত লাল সেন।

মেডিভয়েস রিপোর্ট: পড়াশোনা শেষ করে চাকরির পেছনে না ছুটে সবাইকে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ পরামর্শ দেন।

ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘তোমরা যারা স্বাস্থ্য বিজ্ঞান বিষয়ক বিভিন্ন কর্মমুখী প্রোগ্রামে অনার্স ও মাস্টার্স ডিগ্রী অর্জন করেছ সেই হিসেবে তোমাদের কর্মক্ষেত্র তুলনামূলকভাবে সম্প্রসারিত এবং অবারিত। তাই তোমরা শুধু চাকরির পেছনে ছুটবেনা, উদ্যোক্তা হবে এবং তরুণদের জন্য চাকরির ক্ষেত্র তৈরি করবে।’

ডা. সামন্ত লাল সেন বলেন, ‘মনে রাখবে- এই ডিগ্রী অর্জনের মাধ্যমে এক বন্ধুর ও অমসৃণ পথে তোমাদের নতুন যাত্রা শুরু হল। বিষয়ভিত্তিক ও প্রযুক্তিগত জ্ঞানে সমৃদ্ধ হয়ে সক্ষমতা ও সম্ভাবনার শতভাগ কাজে লাগিয়ে তোমরা স্বনির্ভর জনসম্পদ হিসেবে নিজেদের ঘিরে তুলবে এবং উন্নত বাংলাদেশ গঠনের অংশীদার হবে।’

তিনি বলেন, ‘একটি কঠিন পথ অতিক্রম করে নিয়মানুবর্তিতা ও অধ্যবসায়ের মাধ্যমে তোমরা সম্মানজনক সনদ অর্জন করেছ, তবে এর চেয়েও কঠিন পথ তোমাদের সামনে সমাগত। তবে তোমাদের হতাশ হওয়ার কিছু নেই। অপরিসীম ধৈর্য ও মেধা শক্তি কাজে লাগিয়ে সেই কঠিন পথ পাড়ি দিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে তোমাদের পৌঁছাতে হবে। নিজেদের দক্ষতা গুনে এবং যোগ্যতা বলে কর্মজীবনে সাফল্যের স্বর্ণ শিখরে আরোহণ করতে হবে।’

সমাবর্তন অনুষ্ঠানে গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের ভিসি অধ্যাপক ফরিদুল আলম বলেন, ‘নিরলস শ্রম ও নিষ্ঠা বলে তোমরা কর্মক্ষেত্রে নিজেদের সক্ষমতার পরিচয় দেবে এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করবে। আর তোমরা শুধু কাজ করবেনা, কর্মদক্ষ মানুষ তৈরিতেও সহায়তা করবে এবং নিজেদের মাধ্যমে বিশ্বে সুনাম অর্জন করবে এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি সমুজ্জ্বল রাখবে।’

সমাবর্তন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান, ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অধ্যাপক এন্থনি কস্টেলোসহ সনদপ্রাপ্ত শত শত শিক্ষার্থী।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডা. সামন্ত লাল সেন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক