ডেঙ্গুর পর্যাপ্ত চিকিৎসা আছে, তবে সবাইকে সচেতন হতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু রোগের চিকিৎসার জন্য দেশের প্রতিটি হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। তবুও ডেঙ্গু যেন কারো না হয়, সেজন্য সবাইকে সচেতন হতে হবে। বুধবার (২৬ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন এসব কথা বলেছেন।
এদিন রাজধানীর শহীদ শামসুননেছা আরজু মনি মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি ১০ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন। এতে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আজিজুর রহমান।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু একটি আতঙ্কের নাম, এর চিকিৎসার জন্য দেশের প্রতিটি হাসপাতালে পর্যাপ্ত স্যালাইন ও চিকিৎসা ব্যবস্থা রয়েছে। তবুও এটি যেন না হয়, সেজন্য সবাইকে সচেতন হতে হবে।’
রাতারাতি না পারলেও স্বাস্থ্যখাতকে আরও উন্নত করার জন্য যা যা করা প্রয়োজন তা করা হবে উল্লেখ করে ডা. সামন্ত লাল সেন বলেন, ‘সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার জন্য যথাসম্ভব চেষ্টা করা হবে। দেশের আরবান হাসপাতালগুলোতে যদি ব্লাড প্রেশার ও ডায়াবেটিস পরীক্ষা-নিরীক্ষা করার ব্যবস্থা রাখা যায়, তাহলে বড় বড় রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব।’
এছাড়াও স্বাস্থ্যমন্ত্রী পর্যায়ক্রমে দেশের সব হাসপাতালে অ্যাম্বুলেন্সের ঘাটতিও কমানোর আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস অতি দ্রুত এ স্বাস্থ্য কেন্দ্রসহ স্বাস্থ্যখাতে পর্যাপ্ত জনবল, প্রয়োজনীয় সরঞ্জাম এবং অ্যাম্বুলেন্সসহ মানসম্মত সেবা দেওয়ার জন্য যা যা দরকার, সেসব নিশ্চিত করার জন্য স্বাস্থ্যমন্ত্রীর প্রতি অনুরোধ জানান।
এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা ও ঢাকা-১০ এর সংসদ সদস্য ফেরদৌস আহমেদ উপস্থিত ছিলেন।
এনএআর/
-
০৫ জুলাই, ২০২৪
-
৩০ এপ্রিল, ২০২৪
-
১৭ এপ্রিল, ২০২৪
-
২৭ মার্চ, ২০২৪
-
০৩ ফেব্রুয়ারী, ২০২৪
-
০৩ ফেব্রুয়ারী, ২০২৪
-
১৬ জানুয়ারী, ২০২৪