২৬ জুন, ২০২৪ ০৪:১১ পিএম

‘মেডিকেল বাড়ানোর পক্ষে নয়, মান বৃদ্ধি করতে হবে’

‘মেডিকেল বাড়ানোর পক্ষে নয়, মান বৃদ্ধি করতে হবে’
শিকদার উইমেন্স মেডিকেল কলেজ পরিদর্শনে ডা. সামন্ত লাল সেন।

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘আমি মেডিকেল কলেজ বাড়ানোর পক্ষে না। যে মেডিকেল কলেজগুলো আছে, সেগুলোর মান বৃদ্ধি করতে হবে। যাতে আমরা মানসম্মত ডাক্তার তৈরি করতে পারি। মেডিকেল কলেজগুলোতে প্রথম বর্ষ থেকে পঞ্চম বর্ষ পর্যন্ত শিক্ষাজীবনে সবকিছু যাতে সুন্দর থাকে। শিক্ষার্থীরা যাতে মানসম্মত শিক্ষাটা পায়।’

আজ বুধবার (২৬ জুন) দুপুরে রায়েরবাজারে শিকদার উইমেন্স মেডিকেল কলেজে আকস্মিক পরিদর্শনে মন্ত্রী এসব কথা বলেন।

ডা. সামন্ত লাল সেন বলেন, ‘মেডিকেল কলেজটা ঘুরে-ফিরে পরিদর্শন করলাম। কিছু কিছু ব্যাপারে আরো সতর্কতা মেনে চলতে আমি কর্তৃপক্ষকে বলব। মেডিকেল কলেজের ছাত্রীদের বাসস্থান, অডিটোরিয়ামসহ সবকিছু ঠিক করতে আমি তাদের বলেছি। উনারা এসব কিছু ঠিক করার জন্য কিছু সময় নিয়েছেন। আশা করি নির্দিষ্ট সময়ের ভেতর কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করবে।’

এছাড়া স্বাস্থ্যমন্ত্রী রোগ ডায়াগনোসিসের ক্ষেত্রে যথাযথ প্রসিডিওর মেনে চলতে বলেন।

স্বাস্থ্য মন্ত্রী ডা. সামন্ত লাল সেন পরিদর্শনে গিয়ে সার্জারি বিভাগসহ কয়েকটি ইউনিট ঘুরে দেখেন। এছাড়া শিক্ষার্থীদের সঙ্গে মন্ত্রী মতবিনিময় করেন। স্বাস্থ্যমন্ত্রী ছাত্রী হোস্টেল, অডিটোরিয়ামসহ বিভিন্ন অবকাঠামো সাত মাসের মধ্যে ঠিক করতে কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

পরিদর্শনকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, ঢাকা -১০ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ফেরদৌস আহমেদ, স্বাস্থ্য শিক্ষা সচিব জনাব মো. আজিজুর রহমান উপস্থিত ছিলেন।

এসএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক