০৫ জুলাই, ২০২৪ ০৮:৩৭ পিএম

পতেঙ্গায় নৌবাহিনী হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর

পতেঙ্গায় নৌবাহিনী হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর
চট্টগ্রামের পতেঙ্গায় নৌবাহিনী হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ নৌবাহিনী হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার (৫ জুলাই) এই হাসপাতালের সেবা কার্যক্রমসহ সার্বিক চিত্র পরিদর্শন করেন তিনি।

মন্ত্রী হাসপাতালে আগত রোগী ও চিকিৎসকদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি হাসপাতালের সার্বিক পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি স্বাস্থ্যসেবার মান আরও উন্নয়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

এ ছাড়াও নৌবাহিনী হাসপাতালের নিকটে প্রস্তাবিত মেডিকেল কলেজের স্থান পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। এ ছাড়াও ছিলেন বাংলাদেশ নৌবাহিনী, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক