না ফেরার দেশে নিকডুর সাবেক পরিচালক অধ্যাপক ফিরোজ খান
মেডিভয়েস রিপোর্ট: ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজির (নিকডু) সাবেক পরিচালক বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. ফিরোজ খান মারা গেছেন।
বৃহস্পতিবার (৪ জুলাই) বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
অধ্যাপক ডা. মো. ফিরোজ খান ঢাকা মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২ জুলাই হার্ট অ্যাটাক করলে ডা. ফিরোজ খানকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। দুই দিন চিকিৎসাধীন থেকে বৃহস্পতিবার (৪ জুলাই) সেখানে তাঁর মৃত্যু হয়।
আজ শুক্রবার (৫ জুলাই) সকাল ৯টায় বনানী জামে মসজিদে ডা. ফিরোজ খানের জানাযা অনুষ্ঠিত হয়। গ্রামের বাড়িতে দাফন কার্যক্রম সম্পন্ন হওয়ার কথা।
ডা. মো. ফিরোজ খান ১৯৮২ সালে রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন।
১৯৯০ সালে নেফ্রলজিতে এমডি সম্পন্ন করেন, এর সুবাদে ঢাকা মেডিকেল কলেজে নেফ্রোলজির রেজিস্ট্রার হিসাবে কাজ করার সুযোগ পান তিনি। ২০০৫ সালে তিনি এফআরসিএস ডিগ্রি অর্জন করেন।
ঢাকা মেডিকেলে তিনি ১৯৯৪ সালে সহকারী অধ্যাপক ও ১৯৯৮ সালে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান।
এর পর যোগ দেন ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজিতে। সেখানে তাঁর দক্ষতা, কর্মনিষ্ঠা ও পরিশ্রমপ্রিয়তার কল্যাণে ২০০৪ অধ্যাপক পদে পদোন্নতি পান তিনি। এরই ধারাবাহিকতায় ২০০৯ সালে নিয়োগ পান নিকডুর পরিচালক হিসেবে।
এমইউ/
-
০৯ অগাস্ট, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬