এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা: স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভা কাল
মেডিভয়েস রিপোর্ট: ২০২৩-২৪ শিক্ষাবর্ষে অনুষ্ঠেয় এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে আগামীকাল (৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেনের সভাপতিত্বে ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে এ সভা।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।
এতে আরও বলা হয়েছে, ‘২০২৩-২৪ শিক্ষাবর্ষে অনুষ্ঠিতব্য এমবিবিএস/বিডিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে গ্রহণের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সভাপতিত্বে একটি সভা আগামী ০৪/০২/২০২৪ খ্রি. তারিখ রবিবার বেলা ১২.০০টায় Zoom Apps এর মাধ্যমে ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। উক্ত ভার্চুয়াল সভায় সংশ্লিষ্ট সকলকে স্ব স্ব অবস্থান থেকে অংশগ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
এএনএম