২৫ এপ্রিল, ২০২৪ ০৫:০৫ পিএম
স্বাস্থ্য শিক্ষার নতুন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. কামরুল
অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন।
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নতুন অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) হিসেবে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান মিলনকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) মন্ত্রণালয়োর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব দূর-রে-ওেয়াজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে নিয়োগ দেওয়া হয়।
এতে বলা হয়, ‘বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা ডা. কামরুল হাসানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁর নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো।’
অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন বর্তমানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জারি বিভাগে কর্মরত আছেন।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর
-
০৫ এপ্রিল, ২০২৬
-
১৬ ফেব্রুয়ারী, ২০২৬
-
০২ ফেব্রুয়ারী, ২০২৬
-
০১ জানুয়ারী, ২০২৬
-
১৩ ডিসেম্বর, ২০২৫
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
আইসিডিডিআর,বি’র গবেষণা
গ্রামাঞ্চলে প্রতি তিনজন কিশোরীর মধ্যে দুইজন মাসিক-সংক্রান্ত সমস্যায় ভুগছে
আইসিডিডিআর,বি’র গবেষণা
গ্রামাঞ্চলে প্রতি তিনজন কিশোরীর মধ্যে দুইজন মাসিক-সংক্রান্ত সমস্যায় ভুগছে
দশ জেলায় আইসিইউ উদ্বোধন
এক হাজার শয্যার ২০ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী
এই বিভাগের সর্বাধিক পঠিত